আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলন

****
Chia sẻ lên Eidok
আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলন
Ảnh: tư liệu

 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে ঘুষ লেনদেন, রাজনৈতিক পরিচয় ও যোগ্যতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন নবনিযুক্ত ডিলার প্রতিষ্ঠান মেসার্স এনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল ইসলাম। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে মানহানির মামলা করার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী বাজারে নিজ প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন এনামুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ১৪ নভেম্বর আহমেদ শিকদার সংবাদ সম্মেলন করে তাঁর প্রতিষ্ঠান ও সার ডিলার নিয়োগ নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের প্রকৃত বিষয় তুলে ধরতেই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

রাজনৈতিক পরিচয় নিয়ে ওঠা অভিযোগের জবাবে এনামুল ইসলাম বলেন, তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেন।

আহমেদ শিকদারও সার ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন উল্লেখ করে এনামুল ইসলাম বলেন, যোগ্যতার ভিত্তিতে ডিলারশিপ না পাওয়ায় প্রতিহিংসাপরায়ণ হয়ে তিনি নিজের দলের একজন কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছেন।

ডিলারশিপ পাওয়ার যোগ্যতা প্রসঙ্গে এনামুল ইসলাম জানান, কৃষি মন্ত্রণালয়ের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর শর্ত পূরণ করেই তিনি আবেদন করেছিলেন। এ ছাড়া স্থানীয় কৃষি অফিস ও ঢাকার খামারবাড়ি থেকে পাওয়া সার ও কীটনাশক ব্যবসার অভিজ্ঞতার একাধিক সনদ তাঁর রয়েছে বলে দাবি করেন তিনি।

ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, উপজেলা ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির তদন্ত, নিজস্ব গুদামঘর, আর্থিক সক্ষমতা এবং প্রয়োজনীয় সনদ যাচাই-বাছাইয়ের পর স্বচ্ছ প্রক্রিয়ায় তাঁকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এ নিয়োগে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি বলেও দাবি করেন তিনি।

এনামুল ইসলামের অভিযোগ, ডিলারশিপ না পেয়ে নিজের ব্যর্থতা আড়াল করতে এবং সরকারি নিয়োগপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে। তিনি এ ধরনের প্রচারের নিন্দা জানিয়ে বলেন, তাঁর সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টার বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে তিনি বুড়াইচ ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন।

এ বিষয়ে আহমেদ শিকদারের বক্তব্য জানতে চাইলে তিনি তাঁর আগের অভিযোগের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ Tin tức quận মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ 25 Views সিরাজগঞ্জের সলঙ্গা-তারাশ সড়কে চরম জনদুর্ভোগ: বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন Tin tức quận সিরাজগঞ্জের সলঙ্গা-তারাশ সড়কে চরম জনদুর্ভোগ: বেহাল দশায় বিপর্যস্ত জনজীবন 68 Views সীতাকুণ্ডে শিল্পায়ন ও কর্মসংস্থানের পথপ্রদর্শক নিজাম উদ্দিন আর নেই Tin tức quận সীতাকুণ্ডে শিল্পায়ন ও কর্মসংস্থানের পথপ্রদর্শক নিজাম উদ্দিন আর নেই 50 Views ‎অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান, সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর Tin tức quận ‎অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান, সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর 84 Views কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ঝরল দুই প্রাণ Tin tức quận কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ঝরল দুই প্রাণ 75 Views দিনাজপুরে ৭১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ  Tin tức quận দিনাজপুরে ৭১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ  63 Views কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত Tin tức quận কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত 107 Views