মানুষের কল্যাণে ব্যয় করা জীবনই মৃত্যুর পর স্মরণীয়: জালাল উদ্দিন রুমির মায়ের জানাজায় এমপি বাবুল

মৃত্যু অবধারিত হলেও মানুষের জীবদ্দশায় করা সৎকর্ম, মানুষের কল্যাণে অবদান ও ধর্মীয় কাজে ব্যয় করা সময়ই মৃত্যুর পর স্মরণীয় হয়ে থাকে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।..
Поделиться в Eidok
মানুষের কল্যাণে ব্যয় করা জীবনই মৃত্যুর পর স্মরণীয়: জালাল উদ্দিন রুমির মায়ের জানাজায় এমপি বাবুল
Фото: из открытых источников
জার্মান প্রবাসী বিএনপি নেতা জালাল উদ্দিন রুমির মায়ের জানাজায় এমপি বাবুল
জার্মান প্রবাসী বিএনপি নেতা জালাল উদ্দিন রুমির মায়ের জানাজায় এমপি বাবুল

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টায় ফরিদপুরের সদরপুরে জার্মান প্রবাসী বিএনপি নেতা জালাল উদ্দিন রুমির মাতা রোকেয়া বেগমের জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বার্ধক্যজনিত কারণে ওই দিন বিকেল ৪টায় মারা যান রোকেয়া বেগম।

জানাজায় বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য বাবুল মৃত্যুর অনিবার্যতার কথা তুলে ধরেন। পবিত্র কোরআনের সুরা নিসার ৭৮ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মানুষ যেখানেই থাকুক, সুরক্ষিত স্থানে অবস্থান করলেও মৃত্যু তাকে খুঁজে নেবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, মৃত্যুর আগে মানুষ যে জীবন কাটায়, সেই জীবনে আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত পথে চলা, সৎকাজ করা এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখাই গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে ছোটখাটো ভুলত্রুটি থাকলে আল্লাহ যেন তা ক্ষমা করে মৃত ব্যক্তিকে উত্তম জান্নাত দান করেন, সে জন্যও দোয়া করেন তিনি।

জার্মান প্রবাসী বিএনপি নেতা জালাল উদ্দিন রুমির মায়ের জানাজায় এমপি বাবুল
জার্মান প্রবাসী বিএনপি নেতা জালাল উদ্দিন রুমির মায়ের জানাজায় এমপি বাবুল

 

রোকেয়া বেগমের জানাজায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা, ফরিদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব তানজিমুল হাসান কায়েস, যুবদল নেতা মোল্লা সোহেল আমীনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম সদরপুরের জার্মান প্রবাসী বিএনপি নেতা জালাল উদ্দিন রুমি ও সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নুর মা। 

মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও তিন মেয়েসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে তাঁকে কলেজ মোড়ের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: আইনি জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ Политика ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: আইনি জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার মুখে বাংলাদেশ 56 Views কুমিল্লা দক্ষিণ যুবদলের সাংগঠনিক পর্যবেক্ষণে ফরিদগঞ্জের তারেকুর রহমান Политика কুমিল্লা দক্ষিণ যুবদলের সাংগঠনিক পর্যবেক্ষণে ফরিদগঞ্জের তারেকুর রহমান 60 Views আওয়ামী লীগের নৈরাজ্য ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর Политика আওয়ামী লীগের নৈরাজ্য ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর 63 Views শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন: নতুন রাজনৈতিক মেরুকরণ ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার Политика শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন: নতুন রাজনৈতিক মেরুকরণ ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার 64 Views শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ধৃষ্টতা ও আইনি অবমাননা হিসেবে দেখছে বিএনপি Политика শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ধৃষ্টতা ও আইনি অবমাননা হিসেবে দেখছে বিএনপি 66 Views শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল সরকারের, প্রত্যর্পণের অপেক্ষায় ঢাকা Политика শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের ওপর চাপ প্রয়োগের কৌশল সরকারের, প্রত্যর্পণের অপেক্ষায় ঢাকা 88 Views শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ Политика শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ 66 Views