সলঙ্গা-তাড়াশ রোডের  দীর্ঘদিনের ভোগান্তি। 

সলঙ্গা-তাড়াশ রোডের  দীর্ঘদিনের ভোগান্তি। 
Bagikan di Eidok
সলঙ্গা-তাড়াশ রোডের  দীর্ঘদিনের ভোগান্তি। 
Foto: dikumpulkan

সলঙ্গা-তাড়াশ রোডের  দীর্ঘদিনের ভোগান্তি। 

ছবিঃ সলঙ্গা -তাড়াশ রাস্তা
ছবিঃ সলঙ্গা -তাড়াশ রাস্তা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলার সলঙ্গ থানার সলঙ্গ থানা সদর থেকে সলঙ্গ-তারাশ সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং হাঁটুসমান কাদাপানির কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

সড়কটির এমন বেহাল দশায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে ভ্যানগাড়ি, অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে চরম প্রতিবন্ধকতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন হাসপাতালে যাতায়াতকারী রোগী ও তাঁদের স্বজনেরা। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স চলাচল করাও কঠিন হয়ে পড়ছে।

এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বৃষ্টির সময় রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদাপানিতে রাস্তা একাকার হয়ে যাওয়ায় পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় যানবাহন কাদায় আটকে যায়, ফলে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটির দ্রুত সংস্কার না হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করলেও রাস্তাটির উন্নয়নে কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কটির বেহাল অংশ পরিদর্শন করে সংস্কার ও পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করেন। বিশেষ করে রোগী পরিবহন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এলাকাবাসীর একটাই দাবি—আর দুর্ভোগ নয়, দ্রুত সংস্কার চাই।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan