বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
Eidok پر شیئر
বোয়ালমারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত
تصویر: ماخوذ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও ছানি রোগী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চতুল ঠাকুরবাড়িতে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও দৃষ্টিশক্তি মূল্যায়ন করা হয়। শনাক্ত হওয়া ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে লেন্স, অস্ত্রোপচার এবং পরবর্তী ফলোআপের ব্যবস্থা থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আয়োজকরা আরো জানান, রোগীদের যাতায়াত, থাকা ও খাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী এবং চশমাও বিনামূল্যে দেওয়া হবে। 

ক্যাম্পের অস্ত্রোপচার কার্যক্রমের স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকার মোহাম্মদপুরের দৃষ্টি চক্ষু হাসপাতালে। ক্যাম্পে বাছাই করা রোগীদের পরবর্তী সময়ে সেখানে বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

ক্যাম্পটি স্থানীয়ভাবে চতুল দক্ষিণপাড়া স্বেচ্ছাসেবক সংঘের আয়োজনে করা হয়েছে। ক্যাম্প তত্ত্বাবধানে ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডা. সোহেলী জামান রিমা। তিনি আ'লা আই হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার, নড়াইলের সঙ্গে সংশ্লিষ্ট।

আয়োজকরা জানান, অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চক্ষু চিকিৎসার সুযোগ পৌঁছে দেওয়া এবং সময়মতো ছানি রোগ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যের এ চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস)। ক্যাম্পটির অর্থায়নে রয়েছে Dutch Bangla Bank ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাসায়ন বিভাগ (৫২ ও ৫৩)।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল دیگر মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল 62 Views রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ دیگر রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 27 Views বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী دیگر বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী 91 Views বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা دیگر বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা 68 Views শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ دیگر শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ 134 Views ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ دیگر ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ 154 Views ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা: সাহিত্য ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত دیگر ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা: সাহিত্য ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত 124 Views