সাতক্ষীরা

সাতক্ষীরায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো দুটি চিমনি

বায়ুদূষণ রোধে সাতক্ষীরায় মোবাইল কোর্ট, আরও একটি ইটভাটাকে কার্যক্রম বন্ধের নির্দেশ..
اشتراک‌گذاری در Eidok
সাতক্ষীরায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো দুটি চিমনি
عکس: گردآوری‌شده

পরিবেশদূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে সাতক্ষীরায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সদর উপজেলার ফিংড়িতে অবস্থিত দুটি ফিক্সড চিমনির ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও একটি ইটভাটার কার্যক্রম শুরু না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে এবং জেলা প্রশাসন সাতক্ষীরার সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

অভিযানকালে সদর উপজেলার ফিংড়িতে অবস্থিত মেসার্স জামান ব্রিকস ও মেসার্স রকি ব্রিকস নামের দুটি ফিক্সড চিমনির ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। এ ছাড়া মেসার্স বিনেরপোতা ব্রিকস নামের একটি জিগজ্যাগ ইটভাটার কার্যক্রম শুরু না করার জন্য নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান এবং একই কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলী। এ সময় পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অবৈধ ও বিধিবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ সংশ্লিষ্টদের মতে, ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও ক্ষতিকর কণা জনস্বাস্থ্য, কৃষিজমি এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই শুধু অভিযান পরিচালনাই নয়, ইটভাটার কার্যক্রম নিয়মিত তদারকি, পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ জরুরি। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা Environment and Climate সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা 59 Views কাপ্তাই ও রাঙ্গুনিয়ার সংরক্ষিত বনে নতুন প্রজাতির সাপের আধিক্য: জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ সংযোজন Environment and Climate কাপ্তাই ও রাঙ্গুনিয়ার সংরক্ষিত বনে নতুন প্রজাতির সাপের আধিক্য: জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ সংযোজন 97 Views ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় প্রযুক্তি, উপকূলের সবুজ বেষ্টনী রক্ষায় নতুন উদ্যোগ Environment and Climate ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় প্রযুক্তি, উপকূলের সবুজ বেষ্টনী রক্ষায় নতুন উদ্যোগ 59 Views ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে স্থবির চাঁদপুর: নিম্নআয়ের মানুষের আয়ের পথ রুদ্ধ Environment and Climate ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে স্থবির চাঁদপুর: নিম্নআয়ের মানুষের আয়ের পথ রুদ্ধ 89 Views ঘূর্ণীঝড় আকভানের প্রভাব পড়েছে উপকূলের Environment and Climate ঘূর্ণীঝড় আকভানের প্রভাব পড়েছে উপকূলের 68 Views বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডব: উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত জারি Environment and Climate বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডব: উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত জারি 58 Views ওড়িশা উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘আকভান’: রেড অ্যালার্ট জারি অন্ধ্রপ্রদেশে Environment and Climate ওড়িশা উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘আকভান’: রেড অ্যালার্ট জারি অন্ধ্রপ্রদেশে 141 Views