রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে রাস্তা সংস্কার না করেই ২ লাখ ৯০ হাজার টাকা বিল ছাড়ের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলামের বির..
Auf Eidok teilen
রাস্তা সংস্কার হয়নি, তবুও বিল ছাড়! আলীকদমে পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
Foto: Archiv

২০২৫-২৬ অর্থবছরে ‘ধানচি সড়ক হতে রেংরই মেম্বার পাড়ার অভিমুখে রাস্তা সংস্কার’ শীর্ষক প্রকল্পে কাবিটা-টাকা, নির্বাচনী প্রথম পর্যায় খাতে এই টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের সভাপতি রেহেনা বেগমের নামে টাকা ছাড় হয়েছে।

রেহেনা বেগমের দাবি, তিনি প্রকল্পস্থলে যাননি। তিনি বলেন, ‘প্রকল্পের কাজের সময় আমি প্রকল্পস্থলে যাইনি। তবে পিআইও সাহেব নিজে কাজটি বাস্তবায়ন করেছেন এবং আমার নামে বিল তুলেছেন।’

স্থানীয়রা বলছেন, ওই এলাকায় কোনো কাজই চোখে পড়েনি। স্থানীয় বাসিন্দা মেনকাত ম্রো বলেন, ‘ওই প্রকল্পের কোনো কাজ আমরা হতে দেখিনি। দুর্গম পাহাড়ে এ ধরনের প্রকল্প দিয়ে সরকারি লোকজন টাকা চুরি করে খেয়ে ফেলেন।’

ইউপি সদস্য রেংরই ম্রো প্রকল্পের নাম নিয়েও আপত্তি জানান। তিনি বলেন, তাঁর নামে কোনো পাড়া নেই। তাঁর পাড়ার নাম মেনকেউ ম্রো পাড়া। গত অর্থবছরে তাঁর পাড়ার রাস্তায় কোনো কাজ হয়নি।

পিআইও নজরুল ইসলাম দাবি করেন, বিল দেওয়ার আগে তিনি কাজ তদন্ত করেছেন। সভাপতির না যাওয়া ও স্থানীয়দের কাজ না দেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ না হয়ে থাকলে আমি তদন্তে যাবো।’

এদিকে পিআইও কার্যালয় থেকে ভুয়া মাস্টাররোল তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাস্টাররোল হলো শ্রমিকের উপস্থিতি, কাজের বিবরণ ও ব্যয়ের হিসাব যাচাইয়ের গুরুত্বপূর্ণ নথি।

স্থানীয়দের অভিযোগ, গত অর্থবছরেও আলীকদমে একাধিক প্রকল্পে কাজ না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এসব অনিয়মে সাবেক ইউএনও ও পিআইও নজরুল ইসলাম পরস্পর যোগসাজশে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দুর্বলতা ও তদারকির ঘাটতির সুযোগে অর্থের অপব্যবহার হচ্ছে বলে দাবি তাঁদের। সাবেক ইউএনওর বক্তব্য পাওয়া যায়নি, যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

স্থানীয়রা বরাদ্দ, বিল-ভাউচার, মাস্টাররোল, পরিদর্শন প্রতিবেদন ও সমাপ্তির সনদ যাচাই করে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল Andere মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিবিএফের যাত্রা, সভাপতি আশরাফুল সম্পাদক শেখ কামাল 12 Views বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী Andere বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী 91 Views বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা Andere বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা 67 Views শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ Andere শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ 129 Views ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ Andere ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ 153 Views ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা: সাহিত্য ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত Andere ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা: সাহিত্য ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত 124 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ট্রাক দুর্ঘটনা: অনিয়ন্ত্রিত যান চলাচল ও সরু সড়কের ঝুঁকিতে জনজীবন Andere ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ট্রাক দুর্ঘটনা: অনিয়ন্ত্রিত যান চলাচল ও সরু সড়কের ঝুঁকিতে জনজীবন 120 Views