‎অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান, সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর

‎ফরিদগঞ্জে ইউএনও'র নির্দেশে অবৈধ ড্রেজার ও প্লাস্টিক পাইপ ভেঙে ও কেটে দেওয়া হয়েছে। অবৈধভাবে ড্রেজার চালানোর সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান মান..
分享到 Eidok
‎অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান, সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর
图片:来源收集

‎অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান, সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর 
‎
‎ফরিদগঞ্জে ইউএনও'র নির্দেশে অবৈধ ড্রেজার ও প্লাস্টিক পাইপ ভেঙে ও কেটে দেওয়া হয়েছে। অবৈধভাবে ড্রেজার চালানোর সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান মানিক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ উল্লাহ। এ সময় তাঁদের সঙ্গে পুলিশ ফোর্স ও সরকারি কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সোমবার শেষ বিকেল থেকে রাত পর্যন্ত ঘটনা ঘটেছে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গুদারাচর এলাকায়। 
‎
‎সরজমিন জানা গেছে, গুদারাচরে প্রায় ৭০ শতাংশ নীচু জমি ভরাটের কাজ চলছিলো। সংবাদ পেয়ে গণমাধ্যমকর্মী, পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে যান। খবর পেয়ে ওই চরে মাছের ব্যবসায়ী, ড্রেজারের ঠিকাদারের প্রতিনিধি ও গ্রামবাসী উপস্থিত হন। জানতে চাইলে আশপাশ থেকে উপস্থিত হওয়া লোকজন জানান, রবিবার দুপুরে ড্রেজারটি স্টার্ট করা হয়েছে। কিছুটা অদুরে মসজিদের পাশে একটি নীচু জমি ভরাট করা হচ্ছে। 
‎
‎ড্রেজার ও জমির মালিকপক্ষের কে আছে নির্বাহী অফিসার জানতে চাইলে উপস্থিত হওয়া মোহাম্মদ আলী বলেন "আমি আছি"। জানতে চাইলে তিনি আরও বলেন, "আমি চরে মাছ চাষ করি"। ইউএনও বলেন, আপনারা বেআইনি কাজ করছেন। জবাবে মোহাম্মদ আলী অপরাধ স্বীকার করেন। ইউএনও বলেন, এখানে প্রায় তিন মাস যাবত অবৈধভাবে ড্রেজার চলছে। জবাবে মোহাম্মদ আলী বলেন, ওই ড্রেজার অন্যটা। 
‎
‎বাস্তবতা ও বিধি বিবেচনায় ইউএনও দুই লাখ জরিমানার কথা জানান। এ সময় মোহাম্মদ আলী জরিমানার অংক কমানোর জন্য মৌখিক আবেদন করেন। এতে, ইউএনও এক লাখ টাকা মওকুফ করেন। এতেও মোহাম্মদ আলী রাজি হননি। এতে, ইউএনও'র নির্দেশ পেয়ে কর্মচারী ও শ্রমিকরা পাইপ ও মেশিন ভাঙ্গা শুরু করেন। 
‎
‎এ সময় চরের মাছ চাষী মোহাম্মদ আলী ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বলেন "ভবিষ্যতে আপনি ও সাংবাদিকরাও ফরিগঞ্জে থাকবেন, আমরাও থাকবো, তখন দেখা যাবে"। 
‎
‎এ হুমকির তাৎক্ষণিক প্রতিবাদ করেন প্রেসক্লাবের সভাপতি। তিনি উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার–নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক ও থানার ওসি এরশাদ উল্লাহর দৃষ্টি আকর্ষণ করেন। এতে, দু'জনেই প্রায় একইভাবে মন্তব্য করে মোহাম্মদ আলীকে বলেন, আপনি উনার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না, এটা ঠিক হয়নি। আপনারা অবৈধ কাজ করছেন। 
‎
‎এদিকে, প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের প্রশ্নের জবাবে ইউএনও বলেন "আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, আমরা নজর রাখবো"। 
‎
‎জানতে চাইলে সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, "এ সকল হুমকি স্বাধীন গণমাধ্যম ও সংবাদকর্মীদের নিরাপত্তার জন্য হুমকি। আমরা তথ্য মন্ত্রণালয় ও সরকারের তরফে এহেন কর্মকাণ্ডের স্থায়ী প্রতিকার চাই"। অন্য এক প্রশ্নের জবাবে তিনি সংশ্লিষ্ট সর্বসাধারণ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারের দায়িত্বশীলদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন "অবস্থা দৃষ্টে দেখা যাচ্ছে, সরকারের নিষিদ্ধ ঘোষিত ড্রেজার বসিয়ে অবৈধ কায়কারবার করা অপরাধ নয়। সাংবাদিক রিপোর্ট করলে অপরাধ"। 
‎
‎থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ উল্লাহ বলেন, সব কিছুরই প্রত্যক্ষদর্শী। গণমাধ্যম কর্মীদেরকে হুমকি দেওয়া আইনত অপরাধ। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিয়ে আমরা চাকরি গ্রহণ করেছি। 
‎
‎ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, আমরা কেরোয়া গ্রামের গুদারাচরে সরেজমিন উপস্থিত হয়ে সরকারের নিষিদ্ধ ড্রেজার দ্বারা অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ, আলামত ও স্বীকারোক্তি পেয়েছি। বিধি মোতাবেক জরিমানার ঘোষণা দিয়েছি। কিন্তু, মালিকপক্ষের অসহযোগিতার কারণে আমরা মালামাল অকেজো করে দিতে বাধ্য হয়েছি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论