সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার তারা সেখ বিএনপিকর্মী সুমন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ অভিযান চালিয়ে বাবা-ছেলে দুজনকেই গ্রেপ্তার করে..
Eidok पर शेयर करें
সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার
फ़ोटो: संग्रहीत

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে বিএনপিকর্মী মো. সুমন হত্যা মামলায় যুবলীগের সাবেক এক ওয়ার্ড সাধারণ সম্পাদক ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ৩টর দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি বিন্দুপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দত্তবাড়ি বিন্দুপাড়া মহল্লার বাসিন্দা ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা সেখ ওরফে তারা খলিফা (৪২) এবং তার ছেলে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. ইয়ামিন সেখ (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার তারা সেখ বিএনপিকর্মী সুমন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে বাবা-ছেলে দুজনকেই গ্রেপ্তার করে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে সংঘর্ষে বিএনপিকর্মী মো. সুমন, আব্দুল লতিফ এবং জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু নিহত হন। এসব ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

এর মধ্যে নিহত সুমনের বাবা মো. গঞ্জের আলী বাদী হয়ে ১৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। উল্লেখ্য, এই তিনটি হত্যা মামলায় মন্ত্রিপরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার এবং সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও হাবিবে মিল্লাত মুন্নাকেও আসামি করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, গতকাল রাতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার अपराध রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার 79 Views রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার अपराध রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার 65 Views রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার अपराध রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার 102 Views পাবনায় রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগ: অস্থিরতার মুখে জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা अपराध পাবনায় রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগ: অস্থিরতার মুখে জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা 76 Views নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সফল অভিযান - ইয়াবাসহ একজন আটক, সিএনজি জব্দ अपराध নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সফল অভিযান - ইয়াবাসহ একজন আটক, সিএনজি জব্দ 90 Views টাকা ভাঙানোর কথা বলে প্রতারণা, আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার সর্বস্ব হারানোর শঙ্কা अपराध টাকা ভাঙানোর কথা বলে প্রতারণা, আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার সর্বস্ব হারানোর শঙ্কা 95 Views আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, আদালতের পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার अपराध আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, আদালতের পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার 78 Views