রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চারজনকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।..
Compartir en Eidok
রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার
Foto: archivo

 

নেজাম উদ্দীন-রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকার ঘোষিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, পোমরা মালির হাট থেকে গ্রেফতার হওয়া এক আওয়ামী লীগ নেতার দুই ছেলের বিরুদ্ধে  বিএনপি-দুই নেতার বাড়িতে কিরিচ নিয়ে  সশস্ত্র হামলার  অভিযোগ উঠেছে। পরে ওই   নিষিদ্ধলীগের নেতার বাড়ি থেকে দুটি কিরিচ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চারজনকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মরিয়মনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রশিদিয়া পাড়ার মৃত কামাল উদ্দিনের ছেলে ও সাবেক উপজেলা যুবলীগ সদস্য আহমদ শাহ (৪০), একই এলাকার মো. লোকমানুল হকের ছেলে ও মরিয়মনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আজগর হোসেন (৩২), মরিয়মনগর ৯ নম্বর ওয়ার্ডের ইছামতি এলাকার খায়রুল আলমের ছেলে মো. এরশাদ (৪২) এবং উত্তর পোমরা ৩ নম্বর ওয়ার্ডের সাম তালুকদার বাড়ির মৃত আবদুল ছমদের ছেলে ও পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদুল হক সওদাগর (৫৬)।

পুলিশ জানায়, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই নাজমুল হাসান, এসআই গোলাম মোস্তফা, এসআই সাহিদুল বিশ্বাস ও এএসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি দল মরিয়মনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা পেনাল কোডের ৩০৪/৩৪ ধারার একটি মামলা (মামলা নম্বর-১২, তারিখ ২২ জানুয়ারি ২০২৫) এবং সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ ও বিস্ফোরক দ্রব্য আইনে (১৯০৮) দায়ের করা অপর একটি মামলা (মামলা নম্বর-১৩, তারিখ ২২ নভেম্বর ২০২৬) রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন।

এদিকে, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদুল হক সওদাগর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর তার দুই ছেলে ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত ফাহিম (২৩) ও ফয়সাল (১৯) কিরিচ নিয়ে বিএনপি-সংশ্লিষ্ট দুই নেতার বাড়িতে হামলা চালিয়েছেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আজিম তালুকদার এবং দুবাই আল আবির বিএনপির সাধারণ সম্পাদক আরিফ তালুকদার। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার এসআই জাকিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহমদুল হক সওদাগরের বাড়ি থেকে দুটি কিরিচ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্ত ফাহিম ও ফয়সাল পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার এস আই জাকির হোসেন জানান-  "লিখিত অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে"।

দুই বিএনপির নেতার বাড়িতে সশস্ত্র হামলা নিয়ে তিব্র নিন্দা দেখা যায়,সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার Crimen সিরাজগঞ্জে বিএনপিকর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা ও তার ছেলে গ্রেপ্তার 25 Views রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার Crimen রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার 59 Views রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার Crimen রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার, ক্ষোভে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ; কিরিচ উদ্ধার 84 Views পাবনায় রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগ: অস্থিরতার মুখে জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা Crimen পাবনায় রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগ: অস্থিরতার মুখে জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা 76 Views নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সফল অভিযান - ইয়াবাসহ একজন আটক, সিএনজি জব্দ Crimen নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সফল অভিযান - ইয়াবাসহ একজন আটক, সিএনজি জব্দ 90 Views টাকা ভাঙানোর কথা বলে প্রতারণা, আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার সর্বস্ব হারানোর শঙ্কা Crimen টাকা ভাঙানোর কথা বলে প্রতারণা, আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার সর্বস্ব হারানোর শঙ্কা 95 Views আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, আদালতের পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার Crimen আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, আদালতের পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার 78 Views