দিনাজপুর

দিনাজপুরে ৭১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ 

দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ, পলিথিন রোল ও পিপি দানা জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।..
Compartir en Eidok
দিনাজপুরে ৭১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ 
Foto: archivo

 

আব্দুস সাত্তার দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ, পলিথিন রোল ও পিপি দানা জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

দিনাজপুরে ৭১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার তেতুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিস, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় এবং ফুলবাড়ী থানা পুলিশের সমন্বয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে ১১৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ, ৪৪৭ কেজি পলিথিন রোল এবং ১৫৩ কেজি পিপি দানা জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মোট পরিমাণ ৭১৬ কেজি। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাউকে উপস্থিত পাওয়া যায়নি। ফলে কাউকে জরিমানা করা সম্ভব হয়নি।
অভিযানে নেতৃত্ব দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। এ সময় দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, পরিদর্শক প্রভাতি রানীসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মচারী এবং ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা বলেন পরিবেশদূষণ রোধ এবং নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত ও বিপণন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 


 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios