বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী

****
I-share sa Eidok
বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী
Larawan: kuha mula sa arkibo

বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী।

বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী।

 

জাহাঙ্গীর আলম 
জেলাপ্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়া 


আট বছর ধরে নিজের কেনা জমির দখল পাচ্ছেন না হারুন মিয়া, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাদাহাড়িয়া গ্রামে জমি দখল, বসতঘর ভাঙচুর, মালামাল লুটপাট ও নির্যাতনের অভিযোগ উঠেছে তাজুল ইসলাম তাজু মিয়া ও সবুজ মিয়াসহ তাঁদের পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। এসব ঘটনায় গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী হারুন মিয়া, পিতা মৃত মুর্তজ আলী, জানান, খরিদসূত্রে ক্রয় করা নিজের সম্পত্তি গত আট বছর ধরে ভোগদখলে নিতে পারছেন না তিনি। তাঁর অভিযোগ, তাজুল ইসলাম তাজু মিয়া ও তাঁর সহযোগীরা বিভিন্নভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে নিজস্ব সম্পত্তি থেকে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে আসছেন।
অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন—তাজুল ইসলাম তাজু মিয়া, পিতা ইদ্রিস মিয়া; সবুজ মিয়া, পিতা রহমান মিয়া; বাবুনি বেগম, স্বামী সবুজ মিয়া; রনি মিয়া ও আইব মিয়াসহ আরও কয়েকজন। তাঁদের সবার বাড়ি বাদাহাড়িয়া গ্রামে, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
হারুন মিয়ার অভিযোগ, একসময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাজু মিয়া এলাকায় প্রভাব বিস্তার করতেন। তাঁর বিরুদ্ধে অন্যের জমি দখল, ঘরবাড়ি ভাঙচুর ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। এমনকি তাঁর আপন চাচাতো ভাই ফরিদ মিয়াকে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
তিনি আরও জানান, রাতের অন্ধকারে তাঁর বসতঘর ভেঙে মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। এমনকি বাড়ির পানির টিউবওয়েল পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁর জমিতে থাকা বেশ কয়েকটি সেগুনগাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
হারুন মিয়ার ভাষ্য, নিজের কেনা জমিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না তিনি। এমনকি নিজ বাড়িতেও স্বাভাবিকভাবে বসবাস করতে পারেননি। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁকে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে বিভিন্ন কৌশল অবলম্বন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নানাভাবে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
ভুক্তভোগীর আরও অভিযোগ, এলাকার প্রভাবশালী ব্যক্তিদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে তাঁরা বিভিন্নভাবে নিজেদের পক্ষে পরিস্থিতি নেওয়ার চেষ্টা করেন। ফলে দীর্ঘদিন ধরে নানা জায়গায় অভিযোগ করেও কাঙ্ক্ষিত প্রতিকার পাচ্ছেন না তিনি।
এ বিষয়ে হারুন মিয়া জানান, তিনি বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা করেছেন। তাঁর উল্লেখ করা মামলার নম্বর পি: ৯২৬/২০১৯, তারিখ ২৪ ডিসেম্বর ২০১৯। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি এখনো কোনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন।
হারুন মিয়া বলেন, “আমি আমার খরিদসূত্রে কেনা সম্পত্তি ফিরে পেতে চাই। পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমার নিজের জমিতে যেন স্বাধীনভাবে বসবাস ও চলাফেরা করতে পারি, প্রশাসনের কাছে এটাই আমার দাবি।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের ভয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তাই নিজের জমি ও লুট হওয়া মালামাল ফিরে পেতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
ভুক্তভোগী হারুন মিয়ার দাবি, তাঁর ক্রয়কৃত সম্পত্তির সঠিক তদন্ত, জমির কাগজপত্র যাচাই, কথিত দখল ও লুটপাটের অভিযোগ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাঁকে নিজ সম্পত্তির বৈধ ভোগদখল ফিরিয়ে দেওয়া হোক।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত তাজুল ইসলাম তাজু মিয়া ও সবুজ মিয়াসহ সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।  অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা Iba pa বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা 59 Views শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ Iba pa শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ 123 Views ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ Iba pa ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ 148 Views ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা: সাহিত্য ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত Iba pa ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা: সাহিত্য ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত 119 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ট্রাক দুর্ঘটনা: অনিয়ন্ত্রিত যান চলাচল ও সরু সড়কের ঝুঁকিতে জনজীবন Iba pa ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ট্রাক দুর্ঘটনা: অনিয়ন্ত্রিত যান চলাচল ও সরু সড়কের ঝুঁকিতে জনজীবন 113 Views আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা Iba pa আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা 66 Views তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Iba pa তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি 96 Views