Live

দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত

‎সুন্দরবনের আলোরকোলে তিন দিনের আয়োজনের সমাপ্তি, প্রকৃতি সুরক্ষায় বিশেষ সতর্কতা..
Del på Eidok
দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত
Foto: arkiv

লাইভ আপডেট

০opdateringer
    দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত

    সুন্দরবনের দুবলার চরে আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসবের শেষ পর্ব পুণ্যস্নান। বঙ্গোপসাগরের মোহনায় আলোরকোলে তিন দিনব্যাপী এ উৎসবকে ঘিরে সমবেত হয়েছেন হাজারো পুণ্যার্থী। পূজা-অর্চনা শেষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাগরের নোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

    ‎
    ‎স্থানীয় সূত্রে জানা যায়, শত বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব উদ্‌যাপিত হয়ে আসছে। প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার রাসলীলা স্মরণে এ উৎসবের আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূর্ণিমায় সাগরের প্রথম জোয়ারের পানিতে স্নান করলে পাপমুক্তি ঘটে এবং মনের বাসনা পূর্ণ হয়।
    ‎
    ‎এবার ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা ও বৈরী আবহাওয়ার মধ্যেই গত রোববার উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বৃষ্টি ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা দুবলার চরে সমবেত হন। সোমবার সন্ধ্যায় সম্পন্ন হয় পূজা-অর্চনা। আজ মঙ্গলবার সকালে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে তিন দিনের এ ধর্মীয় আয়োজন।
    ‎
    ‎বছরের অধিকাংশ সময় দুবলার চরে থাকে জোয়ার-ভাটার গর্জন, গাঙচিলের ডাক আর শুঁটকি উৎপাদনে ব্যস্ত জেলেদের কর্মচাঞ্চল্য। তবে রাস পূর্ণিমা এলেই নির্জন এ চর পরিণত হয় ধর্মীয় উৎসবের মিলনমেলায়।
    ‎
    ‎প্রকৃতি সুরক্ষায় বিশেষ সতর্কতা
    ‎
    ‎একসময় রাস পূজাকে কেন্দ্র করে দুবলার চরে বসত জমজমাট বাণিজ্যিক মেলা। তবে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশদূষণ কমাতে ২০২১ সাল থেকে মেলা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সাধারণ পর্যটকদের প্রবেশ সীমিত করে নির্ধারিত সংখ্যক পুণ্যার্থীর যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
    ‎
    ‎এবারের উৎসবেও সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। বনের ভেতরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। উৎসব চলাকালে এবং পরবর্তী সময়ে বন বিভাগের কর্মী, স্কাউট সদস্য ও স্বেচ্ছাসেবীরা চরের বালিয়াড়ি ও নদীতীর থেকে প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন।
    ‎
    ‎দুবলার চরের আলোরকোলে অবস্থানরত কয়রা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা কাটিয়ে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্ত চরে এসেছেন। উৎসবের আনন্দের পাশাপাশি সুন্দরবনের পরিবেশের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
    ‎
    ‎স্থানীয়দের প্রত্যাশা, যুগ যুগ ধরে আলোরকোলে রাস উৎসবের ঐতিহ্য অব্যাহত থাকবে। তবে ধর্মীয় আবেগ ও উৎসবের আনন্দ যেন সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্য প্রাণীর নিরাপদ বিচরণ এবং প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। প্রকৃতিকে সুরক্ষিত রেখেই এ ঐতিহ্যবাহী উৎসবের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান তাঁদের।
    ‎
    Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

    Kommentarer 0

    Ingen kommentarer fundet

    relaterede artikler

    এইচএসসিতে ভয়াবহ বিপর্যয়: চাঁদপুরের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৭৯ প্রতিষ্ঠানকে শোকজ কুমিল্লা বোর্ডের Religion og Uddannelse এইচএসসিতে ভয়াবহ বিপর্যয়: চাঁদপুরের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৭৯ প্রতিষ্ঠানকে শোকজ কুমিল্লা বোর্ডের 75 Views মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার: এইচএসসি পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা সরকারের Religion og Uddannelse মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার: এইচএসসি পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা সরকারের 36 Views আমতলীর হলদিয়া হাট ব্রিজের প্রথম পিলার স্থাপন Religion og Uddannelse আমতলীর হলদিয়া হাট ব্রিজের প্রথম পিলার স্থাপন 86 Views রাস মহোৎসবে স্বনির্ভর রাঙ্গুনিয়া চেয়ারম্যান প্রার্থী এরশাদ সওদাগরের ব্যতিক্রমী উপহার Religion og Uddannelse রাস মহোৎসবে স্বনির্ভর রাঙ্গুনিয়া চেয়ারম্যান প্রার্থী এরশাদ সওদাগরের ব্যতিক্রমী উপহার 25 Views রাঙ্গুনিয়ায় রাস মহোৎসবে চেয়ারম্যান প্রার্থী এরশাদ সওদাগরের ব্যতিক্রমী উপহার Religion og Uddannelse রাঙ্গুনিয়ায় রাস মহোৎসবে চেয়ারম্যান প্রার্থী এরশাদ সওদাগরের ব্যতিক্রমী উপহার 16 Views খাতা মূল্যায়নে অবহেলা: পরীক্ষকদের দায়িত্বহীনতা, নাকি মোবাইল আসক্তিতে দায়সারা মূল্যায়ন? Religion og Uddannelse খাতা মূল্যায়নে অবহেলা: পরীক্ষকদের দায়িত্বহীনতা, নাকি মোবাইল আসক্তিতে দায়সারা মূল্যায়ন? 30 Views বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস Religion og Uddannelse বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস 81 Views