বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রচার ও প্রসার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ..
Chia sẻ lên Eidok
বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন
Ảnh: tư liệu

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ গঠন

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রচার ও প্রসার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম (এনসিএফ)’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। নবগঠিত এই ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নাসিফ ওয়াহিদ এবং মহাসচিব পদে কে এম হারুন অর রশিদ দায়িত্ব পেয়েছেন।

​গত রোববার (২২ নভেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এই নতুন কমিটির অনুমোদন দেন। পরদিন সোমবার (২৩ নভেম্বর) ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ও অনলাইন মাধ্যমের গুরুত্ব বিবেচনায় দলের সাংগঠনিক কর্মকাণ্ড, নীতি ও আদর্শ সাধারণ মানুষের কাছে আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে এই ফোরাম কাজ করবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ডিজিটাল প্ল্যাটফর্মে বিএনপির ইতিবাচক প্রচারণা চালানো এবং যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে তথ্যভিত্তিক জবাব দেওয়াই হবে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’-এর অন্যতম প্রধান লক্ষ্য।

​নবনির্বাচিত চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ও মহাসচিব কে এম হারুন অর রশিদ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে তারা দলের ডিজিটাল প্রচার কার্যক্রমকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন Chính trị ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন 53 Views শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল Chính trị শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 100 Views কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী Chính trị কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 64 Views ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি Chính trị ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি 84 Views দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির Chính trị দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির 55 Views আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম Chính trị আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম 154 Views গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন Chính trị গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন 75 Views