শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

****
Compartir en Eidok
শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
Foto: archivo
শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানায় ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি প্রণোদনার আওতায় উক্ত বীজ ও সার বিতরণ করা হয়। এসময় দুই হাজার ৫০০ কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি বিতরণ করা হয়। এছাড়া ১০০ জনকে ৮কেজি করে খেসারী বীজ, ডিএপি সার ১০ কেজি, পটাশ সার ১০ কেজি এবং ১০ জনকে ৮কেজি করে মুগ বীজ, ডিএপি সার ১০ কেজি, পটাশ সার ৫ কেজি করে হস্তান্তর করা হয়।
বীজ ও সার হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করতে যেয়ে উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক বলেন, কৃষকরা যেন উৎপাদন খরচ কমিয়ে কৃষি উৎপাদন ও কৃষির আবাদ বৃদ্ধি করতে পারে সেজন্য সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে। কৃষকরা যাতে উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সময়মতো বীজ ও সার জমিতে বপন করতে পারে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।
ছবি ঃ কৃষকদের হাতে রবি ফসলের বীজ ও সার উঠিয়ে দেন ইউএনও শামছুজ্জাহান কনক।
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত Noticias del distrito বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত 53 Views নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, আহত ২ Noticias del distrito নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, আহত ২ 56 Views ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী Noticias del distrito ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী 56 Views ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা Noticias del distrito ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা 64 Views কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা Noticias del distrito কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা 114 Views ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা Noticias del distrito ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা 109 Views বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ Noticias del distrito বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 73 Views