ফেনীزنده

ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী

ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী
اشتراک‌گذاری در Eidok
ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী
عکس: گردآوری‌شده

লাইভ আপডেট

০به‌روزرسانی

    ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনকে মাদক ব্যবসায়ী এবং একজনকে ছিনতাইকারী হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের অভিযোগে একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করা হয়।

    সোমবার (২৩ নভেম্বর) ফেনী জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর দিকনির্দেশনায় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী হলেন—মোঃ সুমন (৩৩), পিতা মৃত আবুল কাদের, মাতা ফিরোজা বেগম। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নবতি এলাকায়। বর্তমানে ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

    মোঃ পারভেজ হোসেন ওরফে টুকাই পারভেজ (৩২), পিতা মৃত আব্দুল আজিজ ওরফে আলমগীর, মাতা নুরজাহান আক্তার। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পাটোয়া এলাকায়। বর্তমানে ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সহদেবপুর এলাকায় বসবাস করতেন।

    মোঃ সাগর (১৯), পিতা মোঃ আলী সিকদার, মাতা রাবেয়া বেগম। তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দাউড়া চৌটপুর এলাকায়। বর্তমানে ফেনী পৌরসভার দাউদপুল কাঁচাবাজার এলাকায় বসবাস করতেন।

    এদিকে, ফেনী মডেল থানাধীন ১ নম্বর শর্শদি ইউনিয়নের স্টার লাইন এলাকার সামনে নোয়াবাদ এলাকা থেকে মোঃ বাবুল (৩৫) নামে এক ব্যক্তিকে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আটক করা হয়। তার পিতার নাম আজহার আহাম্মদ, মাতার নাম খাদেজা বেগম। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা। পুলিশ তাকে ছিনতাইকারী হিসেবে উল্লেখ করেছে।

    এছাড়া নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও মাদকসেবীসহ সর্বমোট ৮ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে বাকি চারজনের নাম-পরিচয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

    ফেনী মডেল থানা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।

    Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

    نظرات 0

    نظری یافت نشد

    مقالات مرتبط