ফেনীলাইভ

ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা

ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা
Eidok-এ শেয়ার
ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা
ছবি: সংগৃহীত

লাইভ আপডেট

০টি আপডেট

    ফেনী জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা যোগদান উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৩ নভেম্বর) ফেনী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। সভাটি সঞ্চালনা করেন সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান।

    সভায় শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

    সভায় নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

    তিনি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক, সংবেদনশীল ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

    এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও কল্যাণসংশ্লিষ্ট বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার। পারস্পরিক সহযোগিতা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে একটি দক্ষ, জনবান্ধব ও পেশাদার পুলিশ ইউনিট হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    সভায় উপস্থিত পুলিশ সদস্যরা নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান এবং তাঁর নেতৃত্বে ফেনী জেলা পুলিশের কার্যক্রম আরও জনমুখী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ, থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

    হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

    মন্তব্য 0

    কোন মন্তব্য পাওয়া যায়নি

    সম্পরকিত প্রবন্ধ

    ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী জেলার খবর ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী 27 ভিউ কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা জেলার খবর কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা 86 ভিউ ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা জেলার খবর ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা 62 ভিউ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ জেলার খবর বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 51 ভিউ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ জেলার খবর বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 79 ভিউ ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা জেলার খবর ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা 56 ভিউ শ্যামনগরে নববধূ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার, স্ত্রী গুরুতর আহত জেলার খবর শ্যামনগরে নববধূ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার, স্ত্রী গুরুতর আহত 60 ভিউ