ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:
分享到 Eidok
ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন
图片:来源收集

আগামী ২০২৭-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট মজলিসে শূরার নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ করে অনুষ্ঠিত এ নির্বাচনে উপজেলা শাখার রুকনরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে ২০২৭-২৮ সেশনের জন্য মজলিসে শূরার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবির, অধ্যক্ষ মোহাম্মদ তানহার আলী, এইচ এম মাজহারুল ইসলাম, আলহাজ্ব সালেহ উদ্দিন আহমদ এবং গোলাম মোস্তফা বাবুল।

নির্বাচন পরবর্তী সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবনির্বাচিত শূরা সদস্যরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত শূরা সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর কবির বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও সুশৃঙ্খল গণতান্ত্রিক সংগঠন। এখানে পদের চেয়ে দায়িত্বের গুরুত্ব অনেক বেশি। রুকন ভাইয়েরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, আমরা যেন কুরআন ও সুন্নাহর আলোকে এবং সংগঠনের নীতি আদর্শ সমুন্নত রেখে সেই আমানত রক্ষা করতে পারি, সেজন্য সবার দোয়া চাই। আগামী দিনে ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষের কল্যাণে ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

অপর নির্বাচিত সদস্য অধ্যক্ষ মোহাম্মদ তানহার আলী তার বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজের প্রতিটি স্তরে নৈতিক ও চারিত্রিক অবক্ষয় রোধে ইসলামী আদর্শের বিকল্প নেই। নবনির্বাচিত মজলিসে শূরা আগামী সেশনে ঈশ্বরগঞ্জ উপজেলায় সংগঠনের দাওয়াতি ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়াও নবনির্বাচিত সদস্য এইচএম মাজহারুল ইসলাম, আলহাজ্ব সালেহ উদ্দিন আহমদ ও গোলাম মোস্তফা বাবুল তাদের সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সকল স্তরের জনশক্তিকে সাথে নিয়ে আগামী দুই বছর ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের কার্যক্রমকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, নবনির্বাচিত এই মজলিসে শূরার সদস্যরা আগামী ২০২৭-২৮ সেশনে উপজেলা আমীরের সাথে পরামর্শক্রমে সংগঠনের নীতিনির্ধারণী এবং সার্বিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। নির্বাচন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 政治 শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 79 Views কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 政治 কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 50 Views ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি 政治 ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি 69 Views দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির 政治 দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির 50 Views আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম 政治 আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম 134 Views গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন 政治 গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন 62 Views প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা নিরসনে এনসিপির উচ্চপর্যায়ের বৈঠক 政治 প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা নিরসনে এনসিপির উচ্চপর্যায়ের বৈঠক 63 Views