বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ

হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে মিরসরাইয়ের সন্তান আনাস ফাইয়াজ। সে বারইয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী। তা..
اشتراک‌گذاری در Eidok
বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ
عکس: گردآوری‌شده

হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে মিরসরাইয়ের সন্তান আনাস ফাইয়াজ। সে বারইয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষার্থী। তার বাবার নাম ওমর ফারুক। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বে ৩০ পারা গ্রুপে অংশ নিয়ে পঞ্চম স্থান অর্জন করে আনাস। গত ২২ নভেম্বর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মেয়র গলির সুলতানিয়া ইসলামিক একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগ থেকে ৩০ পারা গ্রুপে সাতজন প্রতিযোগী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে স্থান পেয়েছে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ। উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিভাগীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে সে।আনাসের এ অর্জনে আনন্দিত ও গর্বিত বারইয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কুরআন মাদরাসা পরিবার। 

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ফয়েজ উল্ল্যাহ বলেন, তার এই সাফল্যের পেছনে রয়েছে নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতা। পবিত্র কোরআন হিফজের ক্ষেত্রে তার এ অর্জন মাদরাসা ও মিরসরাইয়ের জন্য গর্বের বিষয়। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও আনাস ফাইয়াজ তার মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে বারইয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কুরআন মাদরাসাসহ মিরসরাইয়ের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেবে এটাই প্রত্যাশা। জাতীয় পর্যায়ে তার সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চাই।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد