শ্যামনগরে নববধূ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার, স্ত্রী গুরুতর আহত

শ্যামনগরে ছেলের নববধূকে বাড়িতে আনতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী রোকেয়া খাতুন (৪২) গুরুতর আহত..
Eidok-এ শেয়ার
শ্যামনগরে নববধূ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার, স্ত্রী গুরুতর আহত
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে ছেলের নববধূকে বাড়িতে আনতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী রোকেয়া খাতুন (৪২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার পাতড়াখোলা পাচুয়ারমোড় এলাকায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের আব্দুল হকমান গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ও রোকেয়া খাতুন দম্পতির ছেলে ওসামা গাজীর সঙ্গে উপজেলার কৈখালী ইউনিয়নের মহসীন হোসেনের মেয়ে ফাতেমা খাতুনের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে বাড়িতে নিয়ে আসার জন্য সোমবার দুপুরের পর পরিবারের সদস্যরা রওনা হন। পরিবারের অন্য সদস্যরা মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গেলেও আব্দুল আজিজ স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রওনা দেন।

পথে পাতড়াখোলা পাচুয়ারমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রোকেয়া খাতুনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক সাকির হোসেন।

নিহতের ভাই আব্দুল আলিমসহ স্বজনরা জানান, ছেলের নববধূকে বাড়িতে আনার আনন্দঘন আয়োজনের মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনা তাঁদের পরিবারে শোকের ছায়া নামিয়ে এনেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটেয়ারী জানান, দুর্ঘটনায় জড়িত ঢাকা মেট্রো-ট-১৮-৩৩৯৫ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক লিটন কুমার মন্ডল (৪৩) কে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একটি বিয়ের আনন্দঘন মুহূর্ত মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। নববধূকে ঘরে তোলার আগেই বাবার মৃত্যু এবং মায়ের গুরুতর আহত হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা জেলার খবর কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা 1 ভিউ ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা জেলার খবর ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা 37 ভিউ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ জেলার খবর বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 34 ভিউ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ জেলার খবর বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 61 ভিউ ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা জেলার খবর ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা 37 ভিউ আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ২ হাজার ৬৫০ কৃষক জেলার খবর আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ২ হাজার ৬৫০ কৃষক 22 ভিউ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ জেলার খবর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ 28 ভিউ