সাতক্ষীরা

শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল

আমান-শিমুল বিশ্বাসের নেতৃত্বে নতুন কমিটি, সাতক্ষীরায় শ্রমিক দলের শুভেচ্ছা মিছিল..
Chia sẻ lên Eidok
শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল
Ảnh: tư liệu

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় সাতক্ষীরায় আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের সংগীতা মোড় থেকে মিছিলটি বের করা হয়। কেন্দ্রীয় কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার ও সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলীর নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা শ্রমিক দলের সহসভাপতি শেখ মিলন হোসেন ও ইব্রাহিম খলিল টুটুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা ও যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন সেজী, সদর উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি শেখ মনিরুল ইসলাম মনি।

এ ছাড়া উপস্থিত ছিলেন ভিআইপি শাখা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. আলতাফ হোসেন, নারিকেলতলা শ্রমিক দলের সভাপতি শেখ শাহজাহান আলী, জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আশরাফুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আহাদ আলীসহ জেলা, সদর উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্রমিক দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নতুন আহ্বায়ক কমিটির প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন Chính trị ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন 10 Views কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী Chính trị কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 44 Views ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি Chính trị ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি 58 Views দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির Chính trị দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির 32 Views আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম Chính trị আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম 115 Views গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন Chính trị গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন 53 Views প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা নিরসনে এনসিপির উচ্চপর্যায়ের বৈঠক Chính trị প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা নিরসনে এনসিপির উচ্চপর্যায়ের বৈঠক 44 Views