আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ২ হাজার ৬৫০ কৃষক

****
اشتراک‌گذاری در Eidok
আলফাডাঙ্গায় বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ২ হাজার ৬৫০ কৃষক
عکس: گردآوری‌شده

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, মানুষের জীবনধারণ ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে কৃষকদের উৎপাদিত ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে সরকার নিয়মিত কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াচ্ছে। সংশ্লিষ্ট ফসলের বীজ ও সার ইতোমধ্যে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করে রবি ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পর্যায়ক্রমে এ সহায়তা পাবেন। কর্মসূচির প্রথম দিনে ১ হাজার ৯০০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

পরবর্তী ধাপে কৃষকদের মধ্যে গম, মসুর ও খেসারির বীজসহ প্রয়োজনীয় সার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং প্রণোদনার আওতায় সহায়তা পাওয়া কৃষকেরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা اخبار منطقه কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা 6 Views ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা اخبار منطقه ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা 48 Views বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ اخبار منطقه বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 44 Views বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ اخبار منطقه বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 75 Views ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা اخبار منطقه ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা 48 Views শ্যামনগরে নববধূ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার, স্ত্রী গুরুতর আহত اخبار منطقه শ্যামনগরে নববধূ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবার, স্ত্রী গুরুতর আহত 55 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ اخبار منطقه গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ 31 Views