কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী

রুকনদের ভোটে আমীর নির্বাচিত আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ জামায়াতের নতুন কমিটি গঠন..
Поделиться в Eidok
কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী
Фото: из открытых источников

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা লিয়াকত আলী ও মো. আব্দুল্লাহ। উপজেলা সেক্রেটারি মনোনীত হয়েছেন আবু রাসেল আসকারী।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী কর্মপরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন। কমিটিতে সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু ইসলাম, মাওলানা আনোয়ারুল ইসলাম ও মাওলানা আব্দুল মোমেন।

কর্মপরিষদের অন্যান্য সদস্যরা হলেন মাওলানা লিয়াকত আলী, আবু রাসেল আসকারী, মো. আব্দুল্লাহ, মাস্টার সালাহউদ্দিন, মাওলানা নুরুজ্জামান হাবিবী, মো. ইউসুফ আলী, মাস্টার আফতাবউদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, ড. মিজানুর রহমান, আবু হাসান, ডা. আজিজুল ইসলাম ও মাওলানা আজিজুর রহমান।

দলীয় সূত্রে জানা যায়, এর আগে উপজেলার রুকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা আমীর ও শূরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী উপজেলা আমীর নির্বাচিত হন। একই নির্বাচনী প্রক্রিয়ায় পুরুষ ১৯ জন ও মহিলা ১১ জন শূরা সদস্য নির্বাচিত হন।

নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান সংগঠনের সাংগঠনিক ভিত্তি তৃণমূল পর্যায়ে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সংগঠনের শিকড় ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে আরও গভীরে প্রোথিত করতে হবে। তৃণমূলের জনশক্তিকে সুসংগঠিত করার পাশাপাশি প্রতিটি কর্মীকে জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন ভূমিকা পালনের পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে পারলে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আগামী দুই বছরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে দলীয় নেতাকর্মীরা প্রত্যাশা করছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন Политика ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন 10 Views শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল Политика শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 56 Views ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি Политика ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি 46 Views দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির Политика দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির 27 Views আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম Политика আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম 111 Views গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন Политика গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন 39 Views প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা নিরসনে এনসিপির উচ্চপর্যায়ের বৈঠক Политика প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা নিরসনে এনসিপির উচ্চপর্যায়ের বৈঠক 40 Views