দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:
Podijeli na Eidoku
দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির
Foto: arhiva

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজনৈতিক মতপার্থক্যের জেরে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো সহিংস কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা, দুর্নীতি-চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনসহ উপজেলার উন্নয়নে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেছে দলটির উপজেলা শাখা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এনসিপির নেতারা।

সভায় লিখিত বক্তব্যে এনসিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল মতিন বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিল নয়, বরং সাধারণ মানুষের সেবা এবং ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখাই তাঁদের রাজনীতির মূল লক্ষ্য। ঈশ্বরগঞ্জের সন্তান শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের আত্মত্যাগ ও আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি রাজনীতিতে এসেছেন বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি ঈশ্বরগঞ্জে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এনসিপির উপজেলা শাখার সদস্যসচিব মোহাইমিনুল ইসলাম শিহাব এবং জাতীয় যুবশক্তির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হাসানুর রহমান সজিব। তাঁরা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে মতের অমিলের কারণে কারও বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব সহিংস কর্মকাণ্ড বন্ধ করে এলাকায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

ঈশ্বরগঞ্জের সার্বিক উন্নয়নে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে শেখ মোহাম্মদ আব্দুল মতিন বলেন, সরকারি-বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, সাধারণ মানুষকে হয়রানি ও চাঁদাবাজিমুক্ত সেবা দেওয়ার পরিবেশ তৈরি করা তাঁদের অন্যতম লক্ষ্য। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় চিকিৎসাকেন্দ্রগুলোতে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করতে চান তাঁরা।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক ও অনলাইন ক্যাসিনোর আসক্তি থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলা, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, গ্রামীণ রাস্তাঘাট সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনেও তাঁদের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সার-বীজের সহজলভ্যতা বাড়ানোর বিষয়টিও অগ্রাধিকারে থাকবে।

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের যথাযথ সম্মান, পুনর্বাসন এবং সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন এনসিপির এই নেতা।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শেখ মোহাম্মদ আব্দুল মতিন বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এলাকার প্রকৃত চিত্র উঠে আসে। ঈশ্বরগঞ্জের উন্নয়নে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন তাঁরা। দলের কোনো ভুল-ত্রুটি থাকলে তা নির্ভয়ে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা তাঁরা সাদরে গ্রহণ করবেন।

জাতীয় যুবশক্তির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হাসানুর রহমান সজিবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এনসিপির উপজেলা শাখার সদস্যসচিব মোহাইমিনুল ইসলাম শিহাব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব শেখ মাহমুদ নানক, জাতীয় ছাত্রশক্তির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সাকিবুজ্জামান, সদস্যসচিব মিনহাজুল আলম মোমেন, মুখ্য সংগঠক রুহুল আমিন, এনসিপির উপজেলা শাখার সদস্য মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ কবির মিয়া এবং জাতীয় যুবশক্তির উপজেলা শাখার সদস্য জাহিদুল ইসলাম রবি প্রমুখ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন Politika ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন 10 Views শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল Politika শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 75 Views কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী Politika কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 49 Views ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি Politika ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি 65 Views আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম Politika আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম 128 Views গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন Politika গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন 58 Views প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা নিরসনে এনসিপির উচ্চপর্যায়ের বৈঠক Politika প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা নিরসনে এনসিপির উচ্চপর্যায়ের বৈঠক 57 Views