বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণবৈচিত্র্য, প্রতিরোধে মাঠে স্থানীয়রা

শুধু বিষ দিয়ে মাছ ধরা বন্ধ নয়, বিষযুক্ত মাছের ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণও বন্ধ করতে হবে..
Dela på Eidok
বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণবৈচিত্র্য, প্রতিরোধে মাঠে স্থানীয়রা
Foto: arkiv

শুধু বিষ দিয়ে মাছ ধরা বন্ধ নয়, বিষযুক্ত মাছের ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণও বন্ধ করতে হবে। সুন্দরবনের নদী-খালের জলজ প্রাণবৈচিত্র্য, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় জেলে, মৎস্য ব্যবসায়ী, আড়তদার ও ভোক্তাদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ আহরণ এবং বিষযুক্ত মাছ বাজারজাতকরণের ভয়াবহ ক্ষতিকর প্রভাব থেকে বন ও জলজ প্রাণবৈচিত্র্য রক্ষায় সাতক্ষীরার শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশন ও কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যৌথ উদ্যোগে এবং কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতি ও বারসিকের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলার সুন্দরবন সংলগ্ন কলবাড়ী মৎস্য আড়ত থেকে র‍্যালিটি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘বিষ দিয়ে মাছ ধরবো না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দেবো না, বিষ দেওয়া মাছ ক্রয় করবো না’—এই তিনটি অঙ্গীকার তুলে ধরে সুন্দরবন রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

র‍্যালি শেষে কলবাড়ী এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা কেবল পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড নয়, এটি বননির্ভর মানুষের জীবন-জীবিকা, জনস্বাস্থ্য এবং প্রাকৃতিক খাদ্যশৃঙ্খলের জন্যও মারাত্মক হুমকি।

তাঁরা বলেন, বিষ প্রয়োগের ফলে মাছের পোনা থেকে শুরু করে ছোট-বড় মাছ, চিংড়ি, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে নদী-খালের পানির স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে, ব্যাহত হচ্ছে জলজ প্রাণীর প্রজনন ও খাদ্যশৃঙ্খল। এসব বিষাক্ত মাছ মানুষের খাদ্য হিসেবে বাজারে পৌঁছালে তা জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

বক্তারা আরও বলেন, সুন্দরবন শুধু একটি বনভূমি নয়; এটি অসংখ্য জলজ প্রাণীর আবাসস্থল এবং উপকূলীয় মানুষের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বিষ প্রয়োগে মাছ আহরণের ফলে প্রাকৃতিকভাবে মাছের মজুত কমে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ আহরণকারী প্রকৃত জেলে ও তাঁদের পরিবার। সাময়িক আর্থিক লাভের জন্য এ ধরনের অপচর্চা অব্যাহত থাকলে ভবিষ্যতে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য আরও বড় সংকটে পড়বে।

পথসভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি ও স্থানীয় শিক্ষক মো. মুহসিন বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. সেলিমুর রাজী বাপ্পি।

এতে বক্তব্য দেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, কলবাড়ী ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন মুন্না, বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মো. ওসমান গনী সোহাগ ও জুবায়ের আহমেদ প্রমুখ।

পথসভা থেকে কলবাড়ী বাজার মৎস্য আড়তে বিষ প্রয়োগে আহরিত মাছের ক্রয়-বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণ বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে জেলেদের বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ আহরণ, মৎস্য ব্যবসায়ী ও আড়তদারদের মাছের উৎস সম্পর্কে সতর্কতা এবং ভোক্তাদের সচেতনভাবে মাছ কেনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা মনে করেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, স্থানীয় জনগণের সচেতনতা, বাজারভিত্তিক নজরদারি এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করার মধ্য দিয়েই সুন্দরবনের নদী-খালকে বিষমুক্ত রাখা সম্ভব। এ জন্য তিনটি অঙ্গীকারকে ব্যক্তিগত শপথের পাশাপাশি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তাঁরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

দিনাজপুরের বিরলে অকাল বৃষ্টিতে তলিয়ে পাকা ধান, দিশেহারা প্রান্তিক কৃষকরা Jordbruk-Ekonomi och Handel দিনাজপুরের বিরলে অকাল বৃষ্টিতে তলিয়ে পাকা ধান, দিশেহারা প্রান্তিক কৃষকরা 62 Views চাঁদপুরে টানা বৃষ্টিতে ৬০৯ হেক্টর জমির ফসল বিনষ্ট: দিশেহারা প্রান্তিক কৃষক Jordbruk-Ekonomi och Handel চাঁদপুরে টানা বৃষ্টিতে ৬০৯ হেক্টর জমির ফসল বিনষ্ট: দিশেহারা প্রান্তিক কৃষক 72 Views ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা Jordbruk-Ekonomi och Handel ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা 62 Views মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত Jordbruk-Ekonomi och Handel মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত 48 Views ১৮ দিনে পোশাক শিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি: রপ্তানি বাজারে বড় ধরনের সংকটের পূর্বাভাস Jordbruk-Ekonomi och Handel ১৮ দিনে পোশাক শিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি: রপ্তানি বাজারে বড় ধরনের সংকটের পূর্বাভাস 92 Views স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮২ টাকা Jordbruk-Ekonomi och Handel স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮২ টাকা 84 Views সোনার বাজারে বড় দরপতন: এক বছরে লাখ টাকা কমেছে ভরিতে, কী বলছে বাজার বিশ্লেষণ Jordbruk-Ekonomi och Handel সোনার বাজারে বড় দরপতন: এক বছরে লাখ টাকা কমেছে ভরিতে, কী বলছে বাজার বিশ্লেষণ 70 Views