শীতের আগমনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। ২০২৬ সালের শীত মৌসুমে জেলার দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে বিতরণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মিসেস কাউসার আজিজের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে সংস্থাটির সাতক্ষীরা জেলা কর্তৃপক্ষ।
সোমবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব শীতবস্ত্র হস্তান্তর করা হয়।
আশা সংস্থার সাতক্ষীরা জেলা কর্তৃপক্ষ জানায়, শীত মৌসুমে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি হন। বিশেষ করে শিশু, প্রবীণ ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের জন্য শীত নিবারণের পর্যাপ্ত পোশাকের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। এসব মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে শীতবস্ত্র সহায়তার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংস্থাটির এ উদ্যোগে জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত শীতার্ত ও অসহায় মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে শীতের তীব্রতা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন সুবিধাবঞ্চিত মানুষ।
শীতবস্ত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন আশা সংস্থার সাতক্ষীরা জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. সাইফুল ইসলাম রানা, আরএম ফরিদুল ইসলাম, এবিএম পলাশ কুমার, শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, সদর ব্রাঞ্চ ম্যানেজার আবু সাঈদ, আব্দুস সাত্তারসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধেরও বহিঃপ্রকাশ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সামর্থ্যবান ব্যক্তিরা সম্মিলিতভাবে এগিয়ে এলে শীতের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।
মানবিক সহায়তার এ উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবানদেরও অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
"Eye News BD" app
Mga komento 0