নারী ও শিশু পাচার রোধে পরিবার-সমাজকে এগিয়ে আসার আহ্বান, শ্যামনগরে উঠান বৈঠক

বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ইউএনওর
Eidok पर शेयर करें
নারী ও শিশু পাচার রোধে পরিবার-সমাজকে এগিয়ে আসার আহ্বান, শ্যামনগরে উঠান বৈঠক
फ़ोटो: संग्रहीत

সাতক্ষীরার শ্যামনগরে যৌতুক, বাল্যবিবাহ এবং নারী ও শিশু পাচারের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসব অপরাধ নির্মূলে শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং পরিবার, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আয়োজিত এক সচেতনতামূলক উঠান বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক। বিশেষ অতিথি ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জাকির হোসেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর শাখার মাঠ সমন্বয়কারী শেখ মোকছেদ আলী।

বক্তারা বলেন, যৌতুক ও বাল্যবিবাহ সমাজের দীর্ঘদিনের নেতিবাচক প্রথা, যা নারীর মর্যাদা, অধিকার ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। বিশেষ করে অল্প বয়সে বিয়ের কারণে কিশোরীরা শিক্ষা থেকে ঝরে পড়া, স্বাস্থ্যঝুঁকি ও নানা সামাজিক সংকটের মুখে পড়ে। অন্যদিকে নারী ও শিশু পাচার একটি সংঘবদ্ধ অপরাধ, যা ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সামগ্রিক সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।

তাঁরা আরও বলেন, এসব অপরাধ প্রতিরোধে আইন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। কোনো এলাকায় বাল্যবিবাহ, যৌতুকের চাপ কিংবা নারী ও শিশু পাচারের ঝুঁকি দেখা দিলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করার ওপর গুরুত্ব দেন বক্তারা।

উঠান বৈঠকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করা, যৌতুকবিরোধী সামাজিক অবস্থান তৈরি এবং নারী ও শিশু পাচারের প্রলোভন ও ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামাজিক অপরাধ প্রতিরোধে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের বিষয়টি উঠে আসে।

অনুষ্ঠানে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সব সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে উঠান বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক কাশিমাড়ী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে প্রস্তাবিত কালভার্ট নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। সরেজমিনে স্থানগুলো ঘুরে দেখে তিনি নির্মাণের উপযোগিতা যাচাই করেন।

স্থানীয় পর্যায়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং জনদুর্ভোগ লাঘবে অবকাঠামো উন্নয়নের সম্ভাব্যতা যাচাই—দুই ক্ষেত্রেই প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সামাজিক অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে কাশিমাড়ী ইউনিয়নে একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী ज़िला समाचार ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী 36 Views ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা ज़िला समाचार ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা 41 Views কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা ज़िला समाचार কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা 86 Views ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা ज़िला समाचार ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা 67 Views বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ ज़िला समाचार বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 53 Views বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ ज़िला समाचार বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 81 Views ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা ज़िला समाचार ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা 56 Views