আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ হাবিবুর রহমান
বরগুনার আমতলী উপজেলার ৭ নম্বর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা তুলে ধরেছেন মোঃ নজরুল ইসলাম।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত পোস্টারে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের সেবা এবং এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তার ঘোষিত উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে উন্নত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির নিশ্চয়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকের অধিকার ও কৃষির উন্নয়ন,
যুবসমাজের কর্মসংস্থান এবং মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন।
পোস্টারে তিনি উল্লেখ করেন, পদ নয়, মানুষের সেবাই তাঁর মূল লক্ষ্য।
জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর, আধুনিক ও উন্নত আর পাঙ্গাশিয়া ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।
স্থান: ৭ নম্বর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন, আমতলী, বরগুনা।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0