মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল

চট্টগ্রামের মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) উপজেলার বামনসুন্দর দারোগারহাট এলাকার মাদ্রাসার হলরুমে এ ..
Chia sẻ lên Eidok
মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল
Ảnh: tư liệu

চট্টগ্রামের মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) উপজেলার বামনসুন্দর দারোগারহাট এলাকার মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা রসূল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহ। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন মারকাজুত তাহফিজ জোরারগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আরিফুল ইসলাম, রহমতাবাদ ফারুকীয়া দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম, তেমুহানী মোহাম্মদীয়া আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সিনিয়র শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম, শাহ রেজা ফকির মাদ্রাসার পরিচালক মাওলানা ইকবাল হাসান, তেমুহানী মুন্সি বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদ খান, মাদ্রাসার অবিভাবক সদস্য ওজি উল্লাহ। অনুষ্ঠানে মাদ্রাসার অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

মাদ্রাসার পরিচালক মাওলানা রসূল আহমদ তাঁর বক্তব্যে বলেন, পবিত্র কোরআনের শিক্ষা শিশুদের জীবনের শুরু থেকেই হৃদয়ে ধারণ করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও উত্তম চরিত্র গঠনে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যেন কোরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে, সে লক্ষ্যেই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে বর্তমানে ৩৭ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পবিত্র কোরআন খতম উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মরহুম হাজী আবুল বশর।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজী আবুল বশর এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রহমতাবাদ ফারুকীয়া দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস Tôn giáo và Giáo dục বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস 50 Views শিশু পাচার ও নির্যাতন রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান, দেবহাটায় এনজিও-সিবিও প্রতিনিধিদের সভা Tôn giáo và Giáo dục শিশু পাচার ও নির্যাতন রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান, দেবহাটায় এনজিও-সিবিও প্রতিনিধিদের সভা 49 Views মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ Tôn giáo và Giáo dục মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ 64 Views এইচএসসি পুনর্মূল্যায়ন: ৩৩ হাজার শিক্ষার্থীর ফলাফলে ব্যাপক পরিবর্তন, শিক্ষা বোর্ডের প্রাথমিক মূল্যায়নে গুরুতর ত্রুটির ইঙ্গিত Tôn giáo và Giáo dục এইচএসসি পুনর্মূল্যায়ন: ৩৩ হাজার শিক্ষার্থীর ফলাফলে ব্যাপক পরিবর্তন, শিক্ষা বোর্ডের প্রাথমিক মূল্যায়নে গুরুতর ত্রুটির ইঙ্গিত 41 Views ৩য় সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়, সমাবর্তনের নতুন তারিখ ২১ জানুয়ারি ২০২৭ Tôn giáo và Giáo dục ৩য় সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়, সমাবর্তনের নতুন তারিখ ২১ জানুয়ারি ২০২৭ 52 Views মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা Tôn giáo và Giáo dục মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা 73 Views সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি Tôn giáo và Giáo dục সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি 90 Views