আমতলীতে দুদকের হাতে ঘুষের টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক

জেলা প্রতিনিধি,বরগুনা ।। 
Eidok پر شیئر
আমতলীতে দুদকের হাতে ঘুষের টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আটক
تصویر: ماخوذ
বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ( সিভিল) মো: রুবেল  খান কে এক লক্ষ টাকা সহ আটক করেছে পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ সোমবার দুপুর ১২ টায় দিকে  সাবেক মেয়র মতিয়ার রহমান এর ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে নগদ একলক্ষ টাকা সহ তাকে গ্রেফতার করা হয়। পটুয়াখালী  সমন্বিত  দুদক কার্যালয়ের উপ পরিচালক তাপস বিশ্বাস  জানান, " উপ-সহকারী রুবেল খান, আমতলী পৌরসভার সৌন্দর্য বর্ধন কাজের ঠিকাদার নোমান এর  কাছে  দুই লক্ষ টাকা ঘুষ দাবি করে আসছিল। ঘুষের টাকা না দিলে গোবর্ধন কাজ আটকে দেয়ার হুমকি দেয়। ঠিকাদার নোমান, রুবেলকে  ঘুষ দাবির একলক্ষ টাকা  প্রদান করার সময়  টাকা সহ তাকে হাতেনাতে আটক করে  দুদক। পরে তাকে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : ইয়াকুব হোসাইন  জানান, 'আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোঃ রুবেল খানকে  পটুয়াখালী দুদক  আটক করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের দন্ড বিধির ১৮৬০ এর১৬১  ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ এর ২ ধারায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین