৩য় সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়, সমাবর্তনের নতুন তারিখ ২১ জানুয়ারি ২০২৭

****
Bagikan di Eidok
৩য় সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়, সমাবর্তনের নতুন তারিখ ২১ জানুয়ারি ২০২৭
Foto: dikumpulkan

 

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৪ জানুয়ারির পরিবর্তে আগামী ২১ জানুয়ারি ২০২৭ সমাবর্তন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এবারের সমাবর্তনে প্রয়াত সাবেক শিক্ষার্থীদের মরণোত্তর সংবর্ধনা এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পদক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ক্যাম্পাসে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সভায় সভাপতিত্বও করেন তিনি।

 

উপাচার্য জানান, পূর্বঘোষিত ২৪ জানুয়ারি সরকার ঘোষিত শবেবরাতের সম্ভাব্য ছুটি থাকায় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে সমাবর্তনের নতুন তারিখ ২১ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্ধারিত তারিখে সুশৃঙ্খল ও সফলভাবে সমাবর্তন আয়োজনের প্রত্যাশা করছেন তাঁরা।

 

এবারের সমাবর্তনে বিশেষ আয়োজনের বিষয়ে উপাচার্য বলেন, যেসব সাবেক শিক্ষার্থী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে দেওয়া হবে রাষ্ট্রপতি পদক।

 

রাষ্ট্রপতি পদক প্রদানের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ ও দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে মোট আটটি ইউনিট হিসেবে বিবেচনা করা হবে। প্রতিটি ইউনিটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক দেওয়া হবে। এর মাধ্যমে মেধা ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, অভিভাবক ও অতিথিদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে উপাচার্য বলেন, পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণকারীরা যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য এ পর্যন্ত ৪ হাজার ২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন।

 

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে উপাচার্য বলেন, সমাবর্তনের প্রচার ও প্রসারে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাফল্য ও সম্ভাবনার খবর দেশবাসীর কাছে তুলে ধরতেও তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস Agama dan Pendidikan বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বাড়ল আরও ছয় মাস 52 Views শিশু পাচার ও নির্যাতন রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান, দেবহাটায় এনজিও-সিবিও প্রতিনিধিদের সভা Agama dan Pendidikan শিশু পাচার ও নির্যাতন রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান, দেবহাটায় এনজিও-সিবিও প্রতিনিধিদের সভা 49 Views মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল Agama dan Pendidikan মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল 52 Views মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ Agama dan Pendidikan মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ 64 Views এইচএসসি পুনর্মূল্যায়ন: ৩৩ হাজার শিক্ষার্থীর ফলাফলে ব্যাপক পরিবর্তন, শিক্ষা বোর্ডের প্রাথমিক মূল্যায়নে গুরুতর ত্রুটির ইঙ্গিত Agama dan Pendidikan এইচএসসি পুনর্মূল্যায়ন: ৩৩ হাজার শিক্ষার্থীর ফলাফলে ব্যাপক পরিবর্তন, শিক্ষা বোর্ডের প্রাথমিক মূল্যায়নে গুরুতর ত্রুটির ইঙ্গিত 41 Views মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা Agama dan Pendidikan মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা 73 Views সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি Agama dan Pendidikan সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি 90 Views