কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নুরবানু (৪৯) নামে এক নারী নিহত হয়েছেন। মেয়ের বাড়ি যাওয়ার পথে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুনট কোল্ড স্টোরেজের নান্দাইল দিঘী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরবানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়পত আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, নুরবানু নান্দাইল দিঘী যাওয়ার উদ্দেশ্যে সড়ক পার হচ্ছিলেন। এ সময় জয়পুরহাটগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের মেয়ের জামাতা এনামুল জানান, সকালে তাঁর শাশুড়ি নান্দাইল দিঘী চকমুড়লী এলাকায় তাঁর বাড়িতে আসার পথে পুনট কোল্ড স্টোরেজের নান্দাইল দিঘী মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে মোটরসাইকেলচালক আব্দুর রাজ্জাক বলেন, তিনি কাজের উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে জয়পুরহাট যাচ্ছিলেন। পথে পুনট কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে এক নারী হঠাৎ রাস্তা পার হওয়ার জন্য সড়কে উঠে আসেন। এ সময় হর্ণ বাজানো হলেও তিনি শুনতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে তাঁর কোনো দোষ নেই বলে দাবি করেন তিনি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারীর মরদেহটি থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিধি মোতাবেক মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর
関連記事
地区ニュース
কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা
2 Views
「Eye News BD」アプリ
コメント 0