সাভারে যুবলীগ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমালোচনায় ছাত্রদল নেতা

সাভারে যুবলীগ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমালোচনায় ছাত্রদল নেতা
Eidokでシェア
সাভারে যুবলীগ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমালোচনায় ছাত্রদল নেতা
写真:提供

সাভারে যুবলীগ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমালোচনায় ছাত্রদল নেতা

সাভারে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তাঁর একটি পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে ছাত্রদলের একজন দায়িত্বশীল নেতার এমন কর্মকাণ্ড সংগঠনটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। 

অভিযোগ উঠেছে, আজ প্রথম প্রহরে সাভার থানা যুবলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী ও ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি সাকিবুল আহম্মেদ শুভকে নিজের ফেসবুক আইডি থেকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাব্বির শেখ। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পরে তিনি পোস্টটি মুছে দেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ছাত্রদল নেতা বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেন যুবলীগ নেতা সাকিবুল আহম্মেদ শুভ ও তাঁর বাবা আওয়ামী লীগ নেতা ঝুট সেলিম । তাঁদের নামে ২০২৪ সালের আন্দোলন ঘিরে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তাঁরা।

ওই নেতারা আরও দাবি করেন, বাবা-ছেলে বর্তমানে দেশ থেকে পালিয়ে থাইল্যান্ডে অবস্থান করছেন এবং সেখান থেকে দেশে নাশকতার পরিকল্পনা করছেন।

ছাত্রদল নেতারা বলেন, এমন পরিস্থিতিতে সংগঠনের দায়িত্বশীল পদে থাকা একজন নেতার পক্ষ থেকে ওই পালতক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো তাঁর সাংগঠনিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। সংগঠনের স্বার্থে সাব্বির শেখকে তাঁর পদ থেকে বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

এ বিষয়ে জানতে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির শেখের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে সাভার থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ মাশফি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। আমরা সাংগঠনিকভাবে বিকেল চারটার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন 政治 (せいじ) ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ৫ সদস্যবিশিষ্ট মজলিসে শূরা নির্বাচন সম্পন্ন 42 Views শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 政治 (せいじ) শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন, সাতক্ষীরায় আনন্দ মিছিল 86 Views কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 政治 (せいじ) কালিগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী 53 Views ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি 政治 (せいじ) ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ, তালায় ছাত্রশক্তির নতুন আহ্বায়ক কমিটি 74 Views দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির 政治 (せいじ) দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত ঈশ্বরগঞ্জ গড়ার অঙ্গীকার এনসিপির 51 Views আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম 政治 (せいじ) আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নজরুল ইসলাম 137 Views গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন 政治 (せいじ) গাজীপুরে পোশাক শ্রমিক অস্থিরতা ঘিরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের 'নৈরাজ্য প্রতিহত' মহড়া: জননিরাপত্তা ও রাজনৈতিক মেরুকরণের প্রশ্ন 66 Views