মো. নেজাম উদ্দীন-রাঙ্গুনিয়া প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন কায়কোবাদ চৌধুরী পরিবারের সদস্যরা।
এ উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় অবস্থিত সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরস্থানে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়

।
এ সময় উপস্থিত ছিলেন কায়কোবাদ চৌধুরী পরিবারের মুরুব্বি ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য কে কে এম নাজিম উদ্দীন চৌধুরী (খোকন), জসিম উদ্দীন চৌধুরী, সাইফুদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, রুহুল আমিন চৌধুরী, পেয়ার মোহাম্মদ চৌধুরী, জিয়ারু মোহাম্মদ চৌধুরী, কাউসার মোহাম্মদ চৌধুরী, জালাল উদ্দীন চৌধুরী, হোসনে মোবারক তামিম ও তারেক আজিজ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় তাঁরা মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
אפליקציית "Eye News BD"
הערות 0