শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
Podijeli na Eidoku
শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ
Foto: arhiva

তাহলে এভাবেই আমি চলে যাই

খোলা থাক সমস্ত দরজা 
জ্বলতে থাক মঙ্গলদ্বীপ
কাউকে না বলে 
না ছুঁয়ে কারো করতল "
শব্দগুলি নাজমুল হক নজীরের "আমি চলে যাই "কবিতার অংশবিশেষ।

শব্দগুলো নাজমুল হক নজীরের এর কবিতার পঙক্তিমালা।গেল শতাব্দীর সত্তর দশকের অন্যতম কবি নাজমুল হক নজীর তাঁর কবিতায় সময়কে এভাবে ধারণ করেছেন।

গত শতাব্দীর  ৭০ দশকে বাংলা সাহিত্যে যে ক’জন কবি সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখেছিলেন তাদের একজন নাজমুল হক নজীর। আজ তার ১১ম প্রয়াণবার্ষিকী । ১৯৫৫ সালের ২৫ সেপ্টেম্বর তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন। 

নাজমুল হক নজীর বাংলা সাহিত্যের অন্যতম কবি। বলা চলে কবিতার জন্য তিনি একজীবন ব্যয় করেছেন। তার কবিতায় মধ্যবিত্তের জীবনচিত্র আর সমাজচিত্র শিল্পদৃষ্টিতে দারুণভাবে পরিস্ফুটিত হয়েছে। কবিতায় মিথ ব্যবহারের ক্ষেত্রে তিনি পারঙ্গমতা দেখিয়েছেন। 

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে একজন কিশোরমুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করেন। কবির জীবনী থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা পরিচয়ে তিনি কখনো কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নেননি এবং পরবর্তী সময়ে নিজেকে কখনো মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেননি। 

পেশাগত পরিচয়ে নাজমুল হক নজীর সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন সময়ে জাতীয় দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন । দীর্ঘদিন পাক্ষিক ‘নজীর বাংলা’র প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করেছেন। 

দেশে ও দেশের বাইরে লিটল ম্যাগাজিনে কবিতা লিখেছেন নিয়মিত। প্রথম কবিতা ‘হাওয়া থেকে পাওয়া’ প্রথম কাব্যগ্রন্থ ‘স্বৈরিণী স্বদেশ’।

এছাড়া নাজমুল হক নজীরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘কালো জোছনার এক চুমুক’, ‘কার কাছে বলে যাই’, ‘ঘুরে দাঁড়াই স্বপ্ন পুরুষ’, ‘স্বপ্ন বাড়ি অবিরাম’, ‘এভাবে অবাধ্য রঙিন’, ‘ভিটেমাটি স্বরগ্রাম’, ‘বকুল ভেজা পথঘাট’ প্রভৃতি তার কাব্যগ্রন্থ।

‘সাধনার ফসল’, ‘আবার স্লোগান’, ‘ইষ্টি কুটুম মিষ্টি কুটুম’ কবির ছড়ার বই। 

সম্পাদিত গ্রন্থ-গাজী খোরশেদুজ্জামানের কিশোর কবিতা ফরিদপুর অঞ্চলের ইতিহাস বিষয়ক গবেষণা গ্রন্থ- ‘আমাদের ফরিদপুর-১ অঞ্চল’।

সাহিত্যে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ভারতের রাহিলা সাহিত্য পুরস্কার, নজরুল পদক, কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার, কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক, শ্রী হরিদর্শন পুরস্কার, আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার, গীতিকার ক্লাব সম্মাননা, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সম্মাননা, মেরিট অব ডিএক্স পুরস্কার, নির্ণয় কবি বাবু ফরিদী স্মৃতি পদক, মির্জা আবুল হোসেন পদক ও পাঠক আন্দোলন বাংলাদেশ সাহিত্য পুরস্কার প্রভৃতি।

প্রিয় এই কবি ২০১৫ সালের ২৩ নভেম্বর রাজধানী ঢাকাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পাড়ি জমান অনন্তের পথে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী ostalo বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী 5 Views বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা ostalo বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা 59 Views ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ ostalo ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ 148 Views ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা: সাহিত্য ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত ostalo ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা: সাহিত্য ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত 119 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ট্রাক দুর্ঘটনা: অনিয়ন্ত্রিত যান চলাচল ও সরু সড়কের ঝুঁকিতে জনজীবন ostalo ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ট্রাক দুর্ঘটনা: অনিয়ন্ত্রিত যান চলাচল ও সরু সড়কের ঝুঁকিতে জনজীবন 113 Views আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা ostalo আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা 66 Views তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি ostalo তারেক রহমানের ৬২তম জন্মদিন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি 96 Views