এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার ৭৮৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে..
Chia sẻ lên Eidok
এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রেপ্তার
Ảnh: tư liệu

 

এ সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা এবং দেশটি ছেড়ে পালানোর চেষ্টার অভিযোগেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্তমানে সৌদি আরবে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৭৩০ জন এবং নারী ২ হাজার ২১১ জন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ২৫০ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

এদিকে, একই সময়ে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে, সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৭৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন লঙ্ঘনকারী প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে দেশটিতে বসবাসরত ১৪ জনকেও আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহযোগিতা, আইন লঙ্ঘনকারীদের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া কিংবা তাদের আশ্রয় ও অন্যান্য সহায়তা প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy