নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা

নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা..
Bagikan di Eidok
নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা
Foto: dikumpulkan

নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা

 

সারাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা, নাশকতা এবং দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২২ নভেম্বর (রোববার) মাগরিবের নামাজের পর কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্রু।

 

তিনি বলেন, বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে আমাদের খুন, গুম, হত্যা ও হয়রানিমূলক মিথ্যা মামলায় জর্জরিত করে রাখা হয়েছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো বাক্‌স্বাধীনতা ও নিজেদের অধিকার ফিরে পেয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের ভঙ্গুর অর্থনীতির মধ্যেও দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

 

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নৈরাজ্য, বিশৃঙ্খলা, নাশকতা এবং দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায়—‘এনাফ ইজ এনাফ’, অনেক হয়েছে। আর কোনো ছাড় দেওয়া হবে না।

 

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহসভাপতি মাস্টার আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা তরুণ দলের সাবেক সহসভাপতি তাজুল হাসান সাদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোড়ল, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তুহিন হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মতিউর রহমান, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসরাফিল হোসেন, ছাত্রদল নেতা শামীম হোসেন মুন্না ও মনিরুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan