নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতান (৫৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর গ্রামের দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট নাশকতার মামলায় সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে বিকাল ৩ টার দিকে তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর গ্রামের দক্ষিণপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বার্তা বাজারকে বলেন, নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
تطبيق «Eye News BD»
تعليقات 0