আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির

****
Auf Eidok teilen
আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির
Foto: Archiv

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ১ নম্বর বুড়াইচ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হুমায়ুন কবির। প্রার্থিতা ঘোষণার পর তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য মরহুম নূর মোহাম্মদ মোল্যার ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার পর থেকে স্থানীয় পর্যায়ে নিজের অবস্থান তুলে ধরছেন তিনি। পাশাপাশি ইউনিয়নের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাঁদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, “আমি ১ নম্বর বুড়াইচ ইউনিয়নকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে অগ্রাধিকার দেব।”

তিনি আরও বলেন, ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত ও সহযোগিতা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden