হবিগঞ্জ直播

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকায় ২৬ কিমি সড়ক প্রশস্তকরণ

হবিগঞ্জে ৩৫৫ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে সরাইল–নাসিরনগর–লাখাই–হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ২৬.১০৫ কিলোমিটার অংশ প্রশস্তকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।..
分享到 Eidok
হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকায় ২৬ কিমি সড়ক প্রশস্তকরণ
图片:来源收集

লাইভ আপডেট

১条动态
  1. হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকায় ২৬ কিমি সড়ক প্রশস্তকরণ

    হবিগঞ্জে ৩৫৫ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে সরাইল–নাসিরনগর–লাখাই–হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ২৬.১০৫ কিলোমিটার অংশ প্রশস্তকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জে সরাইল–নাসিরনগর–লাখাই–হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের (আর-২২০) হবিগঞ্জ অংশের উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

সভায় প্রকল্পের বর্তমান অগ্রগতি, প্রস্তাবিত সড়ক উন্নয়ন কার্যক্রম এবং বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রকল্পের আওতায় ২৬ দশমিক ১০৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির বিদ্যমান ৫ দশমিক ৫০ মিটার প্রস্থ বাড়িয়ে ১০ দশমিক ৩০ মিটারে উন্নীত করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৫৫ কোটি ৬৯ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নে সময় নির্ধারণ করা হয়েছে ১৮ মাস।

সভায় বক্তারা বলেন,প্রকল্পটি বাস্তবায়িত হলে হবিগঞ্জ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,যাতায়াত সহজীকরণ এবং জনসাধারণের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论