সিলেট

সিলেটে অনুমোদনহীন NICU, ফ্রিডম জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

দুই শিশু ভর্তি থাকায় মানবিক বিবেচনায় সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময়, এরপর সিলগালা..
Eidok पर शेयर करें
সিলেটে অনুমোদনহীন NICU, ফ্রিডম জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
फ़ोटो: संग्रहीत
 
 
সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হাসপাতালটির নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (NICU) সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেখানে দুই নবজাতক ভর্তি থাকায় তাদের নিরাপদ স্থানান্তর ও ব্যবস্থাপনার স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষকে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
 
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিদের পাশাপাশি মহানগর পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
সিলেটে অনুমোদনহীন NICU, ফ্রিডম জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

 

অভিযান সূত্রে জানা যায়, হাসপাতালটি পরিদর্শনকালে বেশ কয়েকটি অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ে। এর মধ্যে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই NICU পরিচালনা, অপারেশন থিয়েটারের টেবিল অপরিষ্কার রাখা এবং হাসপাতালের বর্জ্য ও ব্যবহৃত সরঞ্জাম সংরক্ষণ ও ফেলার জন্য নির্ধারিত রঙের পৃথক বিন না থাকার বিষয়গুলো উল্লেখযোগ্য।
 
এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি অনুমোদনহীন NICU বন্ধ করে সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
 
তবে অভিযানের সময় ওই ইউনিটে দুই নবজাতক চিকিৎসাধীন থাকায় তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়নি। শিশু দুটির নিরাপত্তা ও চিকিৎসাসেবা অব্যাহত রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর NICU সিলগালা করা হবে বলে জানানো হয়।
 
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু বলেন, ‘সিলেট ফ্রিডম জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অনুমোদন ছাড়া NICU ব্যবহার, অপারেশন রুমের টেবিল নোংরা এবং কালার বিন না থাকার কারণে হাসপাতালটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। NICU-তে দুই শিশু থাকার কারণে মানবিক দিক বিবেচনা করে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামীকাল দুপুর ১২টার পর NICU-টি সিলগালা করা হবে।’
 
 
 
 
 
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি अपराध নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি 6 Views নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি अपराध নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি 37 Views ফরিদগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার: কঠোর অবস্থানের বার্তা পুলিশের अपराध ফরিদগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার: কঠোর অবস্থানের বার্তা পুলিশের 34 Views আশাশুনিতে পুলিশের সাঁড়াশি অভিযান, কৃষক লীগ নেতাসহ আটক ৫ अपराध আশাশুনিতে পুলিশের সাঁড়াশি অভিযান, কৃষক লীগ নেতাসহ আটক ৫ 51 Views চাঁদাবাজির আতঙ্ক কাটছে না খুলনার ব্যবসায়ীদের, পুলিশের নিরাপত্তায় ফার্মেসি চালু হলেও ফিরছে না স্বস্তি अपराध চাঁদাবাজির আতঙ্ক কাটছে না খুলনার ব্যবসায়ীদের, পুলিশের নিরাপত্তায় ফার্মেসি চালু হলেও ফিরছে না স্বস্তি 34 Views শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট अपराध শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট 62 Views খানসামায় মোতাহার হোসেন গ্রেপ্তার अपराध খানসামায় মোতাহার হোসেন গ্রেপ্তার 426 Views