মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।..
Auf Eidok teilen
মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা
Foto: Archiv

চট্টগ্রামের মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কুরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জমির উদ্দীন। তিনি সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাসানুজ্জামান সানি। প্রধান মেহমান ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী। বিশেষ অতিথি ছিলেন মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হাসানুজ্জামান সানি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহর আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষ করে তোলাই আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং তাদের সৃজনশীলতা তুলে ধরতে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ১৫ জন শিক্ষক-শিক্ষিকাকে শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা প্রদান করা হয়। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে ২৮টি প্রদর্শনী স্থান পায়। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতার ১৯টি এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১৪২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জান বিবি জামে মসজিদের খতিব মাওলানা নুরুন্নবী, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ ওমর ফারুক, সমাজসেবক রিদওয়ানুল হক, আবু সাঈদ বাবলু, সংগঠক ফয়সল তৈমুর, সাংবাদিক এম আনোয়ার হোসেন ও মোমিন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডাক্তার মাওলানা মো. নুরুন্নবীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি Religion und Bildung সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি 41 Views তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশে মুগ্ধ জেলা পরিষদ প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস Religion und Bildung তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশে মুগ্ধ জেলা পরিষদ প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস 48 Views দুর্নীতিমুক্ত ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের Religion und Bildung দুর্নীতিমুক্ত ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের 33 Views মৃত্যুর প্রথম রাত কেমন হবে? Religion und Bildung মৃত্যুর প্রথম রাত কেমন হবে? 48 Views দিনাজপুরের বিরলে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন Religion und Bildung দিনাজপুরের বিরলে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন 30 Views বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে  দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা Religion und Bildung বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে  দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা 52 Views জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা Religion und Bildung জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা 102 Views