পাথরঘাটায় স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন কার্যক্রমে সমন্বয়, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) ও কমিউনিটি বেইজড..
اشتراک‌گذاری در Eidok
পাথরঘাটায় স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত
عکس: گردآوری‌شده

রোববার (২২ নভেম্বর ২০২৬) পাথরঘাটায় খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর প্রকল্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা (এনজিও), সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য দেন স্থানীয় রাজনীতিবিদ ও স্বেচ্ছাসেবক এরফান আহমেদ সোয়েন, সমাজসেবক মহিউদ্দিন এসমে, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস এবং সাংবাদিক ও কলামিস্ট শফিকুল ইসলাম খোকন। এ সময় শক্তি প্রকল্পের পাথরঘাটা এরিয়া ম্যানেজার মরিয়াম আক্তার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে উপস্থিত প্রতিনিধিদের বিস্তারিত অবহিত করেন।

সভায় স্থানীয় পর্যায়ে চলমান বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধি, সংগঠনগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা এবং সম্মিলিত উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, নারী ও মেয়েশিশুর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অন্তর্ভুক্তি এবং স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় নাগরিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে টেকসই ও ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি কার্যকর ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব।

উল্লেখ্য, Strengthening Women's Agency and Knowledge for Transformative Inclusion (SHAKTI) Project-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। প্রকল্পটি খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (CCDB) বাস্তবায়ন করছে এবং Food for the Hungry Canada-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد