আশাশুনিতে পুলিশের সাঁড়াশি অভিযান, কৃষক লীগ নেতাসহ আটক ৫

সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি কৃষক লীগ নেতাসহ পাঁচজন গ্রেপ্তার
Podijeli na Eidoku
আশাশুনিতে পুলিশের সাঁড়াশি অভিযান, কৃষক লীগ নেতাসহ আটক ৫
Foto: arhiva

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি কৃষক লীগ নেতা ও বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোদাড়া গ্রামের মো. তছলিম রহমান বাচ্চু (৫২)। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি সাতক্ষীরা জেলা কৃষক লীগের সক্রিয় সদস্য।

অভিযানে গ্রেপ্তার অন্য চারজন হলেন—লতাখালী গ্রামের আব্দুল্লাহ গাজী, কচুয়া গ্রামের অবাইদুল্লাহ সরদার, বৈকারঝুটি গ্রামের সন্তোষ কুমার ঘোষ এবং বসুখালী গ্রামের সিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেপ্তার তছলিম রহমান বাচ্চু আশাশুনি থানার ২৪(০৬)২৬ নম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। অন্যদিকে গ্রেপ্তার চারজন বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে যথাক্রমে সিসি-২৪/১৭, সিআর-৩৪১/২৬, সিসি-৩৮২/২৫ ও সিআর-২৯০/২৬ নম্বর মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার পাঁচজনকে রোববার দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আশাশুনি থানা পুলিশ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি Zločin নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি 6 Views নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি Zločin নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায় জিডি 38 Views ফরিদগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার: কঠোর অবস্থানের বার্তা পুলিশের Zločin ফরিদগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার: কঠোর অবস্থানের বার্তা পুলিশের 42 Views সিলেটে অনুমোদনহীন NICU, ফ্রিডম জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা Zločin সিলেটে অনুমোদনহীন NICU, ফ্রিডম জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা 73 Views চাঁদাবাজির আতঙ্ক কাটছে না খুলনার ব্যবসায়ীদের, পুলিশের নিরাপত্তায় ফার্মেসি চালু হলেও ফিরছে না স্বস্তি Zločin চাঁদাবাজির আতঙ্ক কাটছে না খুলনার ব্যবসায়ীদের, পুলিশের নিরাপত্তায় ফার্মেসি চালু হলেও ফিরছে না স্বস্তি 40 Views শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট Zločin শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট 66 Views খানসামায় মোতাহার হোসেন গ্রেপ্তার Zločin খানসামায় মোতাহার হোসেন গ্রেপ্তার 437 Views