তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশে মুগ্ধ জেলা পরিষদ প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরার তালা মহিলা কলেজে সংবর্ধনা ও বৃক্ষের চারা বিতরণ..
مشاركة على Eidok
তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশে মুগ্ধ জেলা পরিষদ প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস
الصورة: مجمّعة

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরার তালা মহিলা কলেজে সংবর্ধনা ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের শিক্ষার পরিবেশ ও ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

কলেজের সভাপতি এস কে কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। প্রভাষক গাজী আছাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাসের পরিচালক শেখ ইমান আলী, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, অধ্যাপক নিলুফার বানু ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা ও জিল্লুর রহমান, যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

অনুষ্ঠানের শুরুতে কলেজের মূল ফটক থেকে ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশ ও ফলাফল দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এ জন্য কলেজের শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করতে হবে। কলেজের উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদের তত্ত্বাবধানে কলেজের ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা الدين والتعليم মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা 55 Views সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি الدين والتعليم সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি 54 Views দুর্নীতিমুক্ত ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের الدين والتعليم দুর্নীতিমুক্ত ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের 42 Views মৃত্যুর প্রথম রাত কেমন হবে? الدين والتعليم মৃত্যুর প্রথম রাত কেমন হবে? 54 Views দিনাজপুরের বিরলে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন الدين والتعليم দিনাজপুরের বিরলে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন 36 Views বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে  দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা الدين والتعليم বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে  দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা 56 Views জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা الدين والتعليم জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা 102 Views