দুর্নীতিমুক্ত ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের

শিক্ষাগত সনদ অর্জন কিংবা ভালো পদে চাকরি করাই শিক্ষার প্রকৃত সার্থকতা নয়; বরং সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত..
Dela på Eidok
দুর্নীতিমুক্ত ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান এমপি আব্দুল খালেকের
Foto: arkiv

শুধু শিক্ষাগত সনদ অর্জন কিংবা ভালো পদে চাকরি করাই শিক্ষার প্রকৃত সার্থকতা নয়; বরং সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইনস্টিটিউট শাখার উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউট শাখার সভাপতি সাইফুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি মো. রাকিব হাসান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী এবং অফিস সম্পাদক আরিফ বিল্লাহ।

প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শিক্ষিত হয়ে কেউ যদি দুর্নীতি, ঘুষ ও অন্যায় কাজে জড়িয়ে পড়েন, তাহলে তাঁর শিক্ষার প্রকৃত মূল্য থাকে না। তাঁরা এমন সন্তান চান না, যারা উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে দুর্নীতি ও অনিয়মে জড়াবেন। তাঁরা চান এমন মানুষ, যারা মানবতা, দেশ, জাতি, ঈমান ও ইসলামের জন্য কাজ করবেন এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।

তিনি আরও বলেন, আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। তাই শিক্ষার্থীদের ন্যায়, সততা ও আদর্শের ভিত্তিতে নিজেদের গড়ে তুলতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, পোশাক-পরিচ্ছদ, আখলাক ও ব্যক্তিত্বে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতৃত্ব নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সংগঠনটি নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এসব নেতৃত্বে বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রয়েছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আবাসন, খাবার, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও অন্যান্য সুযোগ-সুবিধা উন্নয়নে ছাত্রশিবির কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান, আইন সম্পাদক আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক হাসানুল বান্না এবং সাতক্ষীরা সিটি কলেজ শাখার সভাপতি মোল্লা ইব্রাহিম খলিলুল্লাহ।

অনুষ্ঠানের একপর্যায়ে সেমিস্টারভিত্তিক পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জনকারী ১৪ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল, পবিত্র কোরআন, চাবির রিং, বিভিন্ন ইসলামিক বই ও ছাত্রশিবিরের পরিচিতিমূলক উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আলফি সাহরীয়া লাম ও অফিস সম্পাদক সাকিব আল হাসান।

শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও সাংগঠনিক চর্চায় উৎসাহিত করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা Religion och Utbildning মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা 55 Views সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি Religion och Utbildning সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু, ২৪ নভেম্বর পুণ্যস্নানে সমাপ্তি 55 Views তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশে মুগ্ধ জেলা পরিষদ প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস Religion och Utbildning তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশে মুগ্ধ জেলা পরিষদ প্রশাসক, দিলেন উন্নয়নের আশ্বাস 59 Views মৃত্যুর প্রথম রাত কেমন হবে? Religion och Utbildning মৃত্যুর প্রথম রাত কেমন হবে? 57 Views দিনাজপুরের বিরলে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন Religion och Utbildning দিনাজপুরের বিরলে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন 39 Views বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে  দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা Religion och Utbildning বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে  দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা 56 Views জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা Religion och Utbildning জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা 102 Views