পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: সমন্বিত উদ্যোগ গ্রহণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) এবং কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (CBO)-এর প্রতিনিধিদের সঙ্গে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) পাথরঘাটায় খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর প্রকল্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা (এনজিও) ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও স্বেচ্ছাসেবক এরফান আহমেদ সোয়েন, সমাজসেবক মহিউদ্দিন এসমে, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস এবং সাংবাদিক ও কলামিস্ট শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
সভায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের মধ্যে সমন্বয়, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার এবং সম্মিলিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, নারী ও মেয়েশিশুর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অন্তর্ভুক্তি এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে বিভিন্ন সংগঠনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে টেকসই ও ইতিবাচক পরিবর্তন আনতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
সভাটি Strengthening Women's Agency and Knowledge for Transformative Inclusion (SHAKTI) Project-এর আওতায় আয়োজন করা হয়। প্রকল্পটি খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (CCDB) বাস্তবায়ন করছে এবং Food for the Hungry Canada-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
Приложение «Eye News BD»

Комментарии 0