মো. নেজাম উদ্দীন-রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. মাসুদ রানা।

আজ (২২ নভেম্বর) তিনি রাঙ্গুনিয়া উপজেলা ভূমি কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
এর আগে এ পদে দায়িত্ব পালন করেন খন্দকার নাজনীন আকতার সেতু। গত ১২ নভেম্বর তাকে বদলি করা হয়।
নতুন সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার যোগদানের মধ্য দিয়ে রাঙ্গুনিয়া উপজেলা ভূমি প্রশাসনে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার কার্যক্রম শুরু হলো।
برنامه «Eye News BD»
نظرات 0