বরগুনা

বরগুনায় ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা: তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্বারোপ

জেলা প্রতিনিধি, বরগুনা।। 
Dela på Eidok
বরগুনায় ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা: তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে গুরুত্বারোপ
Foto: arkiv
বরগুনায় উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের কনভেনশন হলে ‘উদ্যোগ (UDYOG)’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। উত্তরা ব্যাংক পিএলসি, বরগুনার লিড ব্যাংক হিসেবে কর্মশালাটির আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের পরিচালক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের অতিরিক্ত পরিচালক সনুজয় কুমার দত্ত এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয়, বরগুনার উপমহাব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক পিএলসি, বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. সাইদুল হক।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি হতে পারেন তরুণ উদ্যোক্তারা। কিন্তু পুঁজির অভাব, সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের অভাবে অনেক সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা হয়ে উঠতে পারছেন না। তারা আরও বলেন, উপজেলা পর্যায়ে তরুণদের খুঁজে বের করে তাদের তালিকাভুক্ত করা, প্রশিক্ষণ দেওয়া এবং সহজ শর্তে ঋণ পৌঁছে দেওয়াই ‘উদ্যোগ’ কর্মসূচির মূল লক্ষ্য।
প্রধান অতিথি মো. হাফিজুর রহমান বলেন, তরুণরা চাকরির পেছনে না ছুটে নিজেরাই যেন উদ্যোক্তা হতে পারেন, সেজন্য ব্যাংকগুলোকে আরও আন্তরিক হতে হবে এবং সম্ভাবনাময় প্রকল্পে অর্থায়ন করতে হবে।
সভাপতির বক্তব্যে মো. সাইদুল হক বলেন, বরগুনার প্রতিটি উপজেলায় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাদের পাশে থাকবে ব্যাংক। উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব কমবে।
কর্মশালায় জেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। এ সময় তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন, ঋণ আবেদন প্রক্রিয়া ও সরকারি বিভিন্ন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades