সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একদিনে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজস্ববিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিনের শুরুতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের কার্যক্রম-সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে আদর্শ গ্রাম/আবাসন প্রকল্প বাস্তবায়ন কমিটি, জেলা নদী রক্ষা কমিটি, জেলা কৃষি খাসজমি বন্দোবস্ত কমিটি এবং ভূ-সম্পত্তি জবরদখল কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া জেলা রাজস্ব সম্মেলন, সরকারি কৌঁসুলি ও ভিপি কৌঁসুলিদের সমন্বয়ে দেওয়ানি মোকদ্দমা-সংক্রান্ত মাসিক সভা এবং পুরাতন মালামাল ও গাছ নিলামে বিক্রয়-সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা বৃদ্ধি, ভূমি ও রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়ন, নদী রক্ষা, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব সভার মাধ্যমে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে একদিনে একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0