কেবি কলেজ দেশের মধ‍্যে গর্বের প্রতিষ্ঠান: বাকৃবি উপাচার্য

উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ:
Chia sẻ lên Eidok
কেবি কলেজ দেশের মধ‍্যে গর্বের প্রতিষ্ঠান: বাকৃবি উপাচার্য
Ảnh: tư liệu

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজটির ঐতিহ্য, সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ ও সাম্প্রতিক ফলাফলের প্রশংসা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

রোববার (২২ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কেবি কলেজের একটি ঐতিহ্য রয়েছে। এত সুন্দর কলেজ বাংলাদেশে খুব কমই আছে। এটি সারাদেশের মধ্যে একটি গর্বের প্রতিষ্ঠান। এখানে সবসময় চমৎকার ও সুশৃঙ্খল পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়।’

উপাচার্য আরও বলেন, ২০২৪ সালের আগে ফ্যাসিবাদের সময়ে কলেজটির অবস্থা ভালো ছিল না। তবে ইতোমধ্যে সেই অবস্থার উত্তরণ ঘটেছে। বর্তমান অধ্যক্ষের প্রচেষ্টায় কলেজটি আবারও স্বমহিমায় ঘুরে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পাঠদান ও শ্রেণিকক্ষের বাইরের বিশেষ কাউন্সিলিংয়ের মাধ্যমে পড়াশোনার সুফল পেয়েছে, যার প্রতিফলন সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে। আগামীতে কেবি কলেজ ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সেরার ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়েও আরও ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলি রেজা ফারুক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আলীম এবং কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, কেবি কলেজের ভালো ফলাফল কোনো জাদুকরি ছোঁয়ায় আসেনি। গতানুগতিক পড়াশোনার বাইরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমেই এ সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম, আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরির যথাযথ ব্যবহার, নিয়মিত ক্লাসে উপস্থিতি, বিশেষ অনুশীলন, অভিভাবকদের সহযোগিতা এবং গভর্নিং বডির সার্বক্ষণিক দিকনির্দেশনা এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, আজকের এই অর্জন আমাদের সক্ষমতার প্রমাণ এবং ভবিষ্যতের জন্য নতুন প্রতিশ্রুতি। শিক্ষার গুণগত মান ধরে রেখে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া প্রায় ১ হাজার ৮০ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। নতুন শিক্ষাজীবন নিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ভালো ফলাফল অর্জন ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবীন শিক্ষার্থীরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ৪০০ শিক্ষার্থী Khác নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ৪০০ শিক্ষার্থী 93 Views নোবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন সদস্য ঢাবি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান Khác নোবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন সদস্য ঢাবি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান 131 Views গবেষণা ও উদ্ভাবনের প্রত্যয়ে NYBB এর নতুন কমিটি : নেতৃত্বে  বিজিই বিভাগের যোবায়ের ও ইরা Khác গবেষণা ও উদ্ভাবনের প্রত্যয়ে NYBB এর নতুন কমিটি : নেতৃত্বে  বিজিই বিভাগের যোবায়ের ও ইরা 140 Views নোবিপ্রবি শিক্ষার্থীর জীবন বাঁচাতে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্যোগ ‘নোবিপ্রবি চলচ্চিত্র সংসদের’ Khác নোবিপ্রবি শিক্ষার্থীর জীবন বাঁচাতে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্যোগ ‘নোবিপ্রবি চলচ্চিত্র সংসদের’ 163 Views নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত Khác নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত 144 Views নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন: ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় Khác নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন: ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় 170 Views নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল Khác নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল 73 Views